ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • মসলা মৌরি খেলে যত উপকার

    মসলা মৌরি খেলে যত উপকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মসলা মৌরির একাধিক গুরুত্ব রয়েছে। মৌরি কীভাবে শরীরের বিভিন্ন উপকারে লাগে দেখে নিন। 

    ওজন কমাতে মৌরি: মৌরিতে থাকে ফাইবার, যা অনেকক্ষণ ধরে পেট ভর্তি রাখতে সহায়তা করে। খিদে পাওয়া থেকে বিরত করে মানুষকে। এতে ক্যালোরি কম যায় শরীরে। যার ফলে কমে ওজন। এ ছাড়া শরীরে ভিটামিনের মাত্রা বাড়িয়ে দেয় মৌরি। এতে কমে ফ্যাট। শরীরে বাড়ায় মিনারেলের পরিমাণ।

    হজম: মৌরি হজমশক্তি বাড়িয়ে দিতে সাহায্য করে। হজম যদি সহজে হয়ে যায়, তাহলে মেদ ঝরাতেও সমস্যা হয় না। এ ছাড়া এতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, যা মেদ ঝরাতে সাহায্য করে।
    হার্ট ভালো রাখতে মৌরি:- হার্ট যদি ভালো রাখতে চান, তাহলে মৌরির গুরুত্ব আপনাকে মানতেই হবে। ফাইবার সমৃদ্ধ এই খাবার। মৌরি শাক হার্টের পক্ষে ভালো। এটি হার্ট ভালো রাখতেও বেশ কার্যকরী ফল দেয়। এতে কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকে।

    মৌরিতে থাকে ইস্ট্রোজেনের মতো উপাদান, যা এস্টিরোল নামে পরিচিত। এর থেকেই লিবিডো উসকানি পায়। বলা হয়, মৌরি খেলে যৌনশক্তি বেড়ে যায়, যা খুবই কার্যকরী ফল দেয়।

    রক্ত পরিষ্কার ও গ্যাস কমায়: মৌরি রক্ত পরিষ্কার করে ও শরীরে গ্যাসের সমস্যা কমিয়ে দেয়। ফলে শরীর থাকে চনমনে।

    মৌরির শরবত:  মৌরি পানিতে ভিজিয়ে রাখুন ২ ঘণ্টা। সঙ্গে রাখুন মিচরি। এরপর তাতে দিন লেবু, বিটনুন। সঙ্গে দিন বরফের কিউব। এই পানি গরমের দিনে পেট ঠাণ্ডা রাখতেও সাহায্য করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ