ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • কোন ব্যায়ামে ভরসা রাখেন সুহানা?

    কোন ব্যায়ামে ভরসা রাখেন সুহানা?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেটমাধ্যমে হালফ্যাশনের পশ্চিমী পোশাকেই সাধারণত ভক্তদের মাতিয়ে রাখেন শাহরুখ ও গৌরী খানের কন্যা সুহানা খান। নিজের ব্যক্তিগত মুহূর্ত, ফিটনেস-রুটিন, সাজপোশাক নেটমাধ্যমে শেয়ার করে তরুণ প্রজন্মের কাছে ইতিমধ্যেই সুহানা বেশ পরিচিত মুখ, বলা যেতে পারে ‘স্টাইল আইকন’। তার নজরকাড়া ফিটনেস দেখে অনেক ভক্তদের মনেই প্রশ্ন জাগে কী করে এত ফিট থাকেন শাহরুখ-কন্যা?

    যোগাসন: সুস্বাস্থ্য পেতে সুহানা ভরসা রাখেন যোগেই। সপ্তাহে অন্তত তিন দিন যোগাভ্যাস করেন তিনি। মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য যোগেই মনযোগ দেন সুহানা।

    সাঁতার: নিয়মিত সাঁতার কাটতে ভালবাসেন সুহানা। সাঁতারে শরীরের একাধিক পেশি একসঙ্গে কাজ করে। স্রোতের সঙ্গেই হোক বা বিপরীতে, অনেক ক্যালোরি খরচ হয় এই ব্যায়ামে। বিভিন্ন ধরনের ব্যথা, যন্ত্রণায় আরাম দিতে পারে সাঁতার। পেশির জোর বাড়াতেও এই ব্যয়ামের জুড়ি নেই। শরীরে রক্ত সঞ্চালনের হারও বেড়ে যায় সাঁতার কাটার ফলে।

    প্রাতরাশ: ডায়েট নিয়ে সুহানা বেশ সচেতন থাকেন। প্রাতরাশ না করে কখনই বাড়ি থেকে বেরোন না সুহানা। বেশির ভাগ দিনে ডিম আর দুধ দিয়েই সকালের খাবার সারেন সুহানা।

    দুপুরের খাবার: খুব বেশি ভারী খাবার দুপুরে খেতে পছন্দ করেন না সুহানা। ফল, ফলের রস এবং স্যান্ডউইচের মতো হালকা খাবারই দুপুরের খাবার পাতে রাখেন সুহানা। বেদানা তার পছন্দের ফল।

    রাতের খাবার: রাতে ৮টার আগেই খাবার খেয়ে নেন সুহানা। রাতে গ্রিলড চিকেন, ফিশ আর সেদ্ধ করা শাকসবজিই থাকে তার খাদ্যতালিকায়।

    বেলি ডান্সিং: এই বিশেষ প্রকার নাচে পারদর্শী সুহানা। নিয়মিত বেলি ডান্সিং-এর চর্চা করেন সুহানা। শরীর সুস্থ রাখতে এবং নমনীয়তা বাড়তে নাচের কোনও জুড়ি নেই।

    জোয়া আখতারের আর্চি কমিকসের দেশীয় সংস্করণে পর্দায় অভিষেক হবেন শাহরুখ-তনয়ার। ছবিতে কেমন অভিনয় করবেন সুহানা সেই দিকেই তাকিয়ে তার ভক্তমহল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ