ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ক্ষমতায় গেলে একাত্তর-চব্বিশের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি বাউফলে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ বরিশ‍াল নগরীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ  নির্বাচন উপলক্ষ্যে দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিংমল বিএনপি ক্ষমতায় গেলে চাঁদ‍াবাজ, দুর্নীতিবাজদের ঠাঁই হবে না: নয়ন ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মারামারি, আহত ৪ এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে: চরমোনাই পীর নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
  • ১৮ মে: ইতিহাসের এই দিনে

    ১৮ মে: ইতিহাসের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ বুধবার, ১৮ মে ২০২২ খ্রিস্টাব্দ। ৪ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল। এক নজরে ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া নানা ঘটনা। সেই সাথে আজ বিশ্ব বিখ্যাত যেসব মানুষের জন্ম দিন ও মৃত্যুবার্ষিকী।

    ঘটনাবলী
    ১৭৯৮ - লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল হয়ে কলকাতায় আসেন।
    ১৮০৪ - ফ্রান্সের সংসদ সিনেটে এক আইন পাশের মধ্য দিয়ে নেপোলিয়ান বেনাপার্ট সেদেশের সম্রাট হিসাবে আত্মপ্রকাশ করেন।
    ১৮৩০ - ফ্রান্স আলজেরিয়া দখলের জন্য ব্যাপক সামরিক অভিযান শুরু করে।
    ১৮৬০ - আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
    ১৮৯৯ - হেগে শান্তি সম্মেলনে ২৬টি দেশ আন্তর্জাতিক সালিশি আদালতে বিবাদ মীমাংসায় সম্মত হয়।
    ১৯৪৩ - জাতিসংঘ ত্রাণ ও পুনর্বাসন এজেন্সি প্রতিষ্ঠিত হয়।
    ১৯৪৫ - ইউরোপে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।
    ১৯৭২ - বাংলা একাডেমী অর্ডার ১৯৭২ জারি করা হয়।
    ১৯৭৪ - রাজস্থানের পোখরানে ভারতের প্রথম পরমাণু পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরমাণু বিস্ফোরণটিকে স্মাইলিং বুদ্ধ সাংকেতিক নামে অভিহিত করা হয়।
    ১৯৭৬ - ভারত প্রথম পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়।
    ১৯৮০ - চীন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সকল পরীক্ষা সম্পন্ন করে।

    জন্ম
    ১০৪৮ - ওমর খৈয়াম, ইরানের কবি, গণিতবেত্তা, দার্শনিক ও জ্যোর্তিবিদ। (মৃ.০৪/১২/১১৩১)
    ১৮৫০ - অলিভার হেয়াভিসিডে, ইংরেজ প্রকৌশলী, গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।
    ১৮৬৮ - দ্বিতীয় নিকোলাস (রুশ সম্রাট) রাশিয়ার সর্বশেষ সম্রাট। (মৃ. ১৯১৮)
    ১৮৭২ - বারট্রান্ড রাসেল, একজন ইংরেজ বিজ্ঞানী, শিক্ষাবিদ, দার্শনিক, লেখক এবং সাহিত্যে নোবেল বিজয়ী। (মৃ.০২/০২/১৯৭০)
    ১৮৭৬ - হারমান মুলার, জার্মান সাংবাদিক ও রাজনীতিবিদ ও ১২ তম চ্যান্সেলর।
    ১৮৮৩ - ওয়াল্টার গ্রপিউস, জার্মান বংশোদ্ভূত আমেরিকান স্থপতি ও জন এফ কেনেডি ফেডারেল ভবন পরিকল্পাকারী।
    ১৮৯১ - রুডলফ কারনাপ, জার্মান-আমেরিকান দার্শনিক। (মৃ. ১৯৭০)
    ১৮৯৭ - ফ্রাঙ্ক ক্যাপ্রা, ইতালীয় আমেরিকান চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং লেখক। (মৃ. ১৯৯১)
    ১৯০১ - ভিঞ্চেন্ত দু ভিগ্নেয়াউদ, মার্কিন প্রাণরসায়নবিদ। (মৃ. ১৯৭৮)
    ১৯০৫ - হেডলি ভেরিটি, পেশাদার ইংরেজ ক্রিকেটার।
    ১৯১৩ - চার্লস ট্রেনেট, ফরাসি গায়ক ও গীতিকার।
    ১৯৩৩ - এইচ. ডি. দেব গৌড়া, ভারতীয় রাজনীতিবিদ।
    ১৯৩৬ - এস এম আহমেদ হুমায়ুন, বাঙালি লেখক ও সাংবাদিক। (মৃ. ১৯৯৯)
    ১৯৩৭ - জ্যাক স্যানটার, লুক্সেমবার্গ আইনজ্ঞ, রাজনীতিবিদ ও ২২ তম প্রধানমন্ত্রী।
    ১৯৩৮ - রবীন্দ্রজীবনকার প্রশান্তকুমার পাল।(মৃ.২০০৭)
    ১৯৪২ - নবি স্টিলেস, সাবেক ইংরেজ ফুটবল খেলোয়াড়।
    ১৯৪৪ - ডব্লিউ. জি. সেবাল্ড, জার্মান লেখক ও শিক্ষাবিদ।
    ১৯৫৫ - চও ইউন-ফাট, হংকং অভিনেতা।
    ১৯৬০ - ইয়ানিক নোয়া, সাবেক ফরাসি টেনিস খেলোয়াড় ও গায়ক।
    ১৯৭০ - টিনার ফেয়, আমেরিকান অভিনেত্রী, প্রযোজক ও চিত্রনাট্যকার।
    ১৯৭৫ - জ্যাক জনসন, আমেরিকান গায়ক, গীতিকার ও গিটার।
    ১৯৭৮ - রিকার্ডো কারভালহো, পর্তুগিজ ফুটবলার।
    ১৯৮৬ - কেভিন অ্যান্ডারসন, দক্ষিণ আফ্রিকার টেনিস খেলোয়াড়।
    ১৯৯০ - ইয়ুইয়া ওসাকো, জাপানি ফুটবলার।

    মৃত্যু
    ১৭৯৯ - পিয়ের বিউমার্কাইজ, ফরাসি বহুবিদ্যাজ্ঞ। (জ. ১৭৩২)
    ১৮০০ - আলেকজান্ডার সুভোরোভ, রাশিয়ান সাধারণ।
    ১৮৮৬ - অক্ষয়কুমার দত্ত, বাংলা সাহিত্যের প্রবন্ধকার ও সাংবাদিক। (জ.১৫/০৭/১৮২০)
    ১৯০৯ - ইসহাক আলবেনিজ, স্প্যানিশ পিয়ানোবাদক ও সুরকার।
    ১৯২২ - শার্ল লুই আলফোঁস লাভরঁ, ফরাসি চিকিৎসক। (জ. ১৮৪৫)
    ১৯৩৪ - চারণ কবি মুকুন্দ দাস, স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন।
    ১৯৪৩ - নীলরতন সরকার, প্রখ্যাত বাঙালি চিকিৎসক ও শিক্ষাবিদ। (জ.০১/১০/১৮৬১)
    ১৯৫৬ - মরিস টেট, ইংল্যান্ডের বিখ্যাত আন্তর্জাতিক তারকা ছিলেন। (জ. ১৮৯৫)
    ১৯৮১ - আর্থার ওকনেল, আমেরিকান অভিনেতা। (জ. ১৯০৮)
    ১৯৮৪ - নলিনীকান্ত সরকার, বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, কবি, গায়ক, সাহিত্যবোদ্ধা ও ছন্দশ্রী। (জ.২৮/০৯/১৮৮৯)
    ১৯৯৯ - বাংলা ছড়ার গানের জনপ্রিয় গায়িকা জপমালা ঘোষ প্রয়াত হন।(জ.৩১/১০/১৯৩১)
    ২০০১ - ডব্লিউ এ এস ওডারল্যান্ড, অস্ট্রেলীয় নাগরিক, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা।
    ২০০৭ - পিয়ের-জিল দ্য জেন, ফরাসি পদার্থবিজ্ঞানী। (জ. ১৯৩২)
    ২০০৯ - ভেলুপিল্লাই প্রভাকরণ, শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী তামিল দল লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম এর প্রতিষ্ঠাতা ও সাবেক নেতা। (জ. ১৯৪৪)
    ২০১৫ - হাল্ডোর আসগ্রিমসন, আইসল্যান্ডীয় একাউন্টেন্ট, রাজনীতিবিদ ও ২২ তম প্রধানমন্ত্রী।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ