ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ক্ষমতায় গেলে একাত্তর-চব্বিশের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি বাউফলে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ বরিশ‍াল নগরীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ  নির্বাচন উপলক্ষ্যে দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিংমল বিএনপি ক্ষমতায় গেলে চাঁদ‍াবাজ, দুর্নীতিবাজদের ঠাঁই হবে না: নয়ন ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মারামারি, আহত ৪ এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে: চরমোনাই পীর নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
  • ২০ মে: ইতিহাসের এই দিনে

    ২০ মে: ইতিহাসের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ শুক্রবার, ২০ মে ২০২২ খ্রিস্টাব্দ। ৬ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল। এক নজরে ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া নানা ঘটনা। সেই সাথে আজ বিশ্ব বিখ্যাত যেসব মানুষের জন্ম দিন ও মৃত্যুবার্ষিকী।

    ঘটনাবলী
    ১২৯৩ - জাপানের কামাকুরাতে ভূমিকম্পে ত্রিশ হাজার লোকের মৃত্যু হয়।
    ১৪৯৮ - ভাস্কো ডা গামা প্রথম ইউরোপীয়, যিনি আজকের দিনে জলপথে ভারতের কালিকট বন্দরে উপস্থিত হন।
    ১৬০৯ - শেক্সপিয়ারের সনেট প্রথম প্রকাশিত হয় লন্ডনে। প্রকাশক ছিলেন থমাস থর্প।
    ১৮৬৭ - মহারানি ভিক্টোরিয়া আজকের দিনে এক বিশেষ অনুষ্ঠানে রয়াল অ্যালবার্ট হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।
    ১৯০২ - কিউবা নিজেকে একটি প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করে।
    ১৯১০ - টোকিও সরকার কোরীয় উপদ্বীপকে জাপানের অংশ বলে ঘোষণা করে।
    ১৯৩২ - ইয়ারহার্ট প্রথম মহিলা ‍যিনি একক উড্ডয়নে আটলান্টিক পাড়ি দেন।
    ১৯৩৪ - সীমান্ত বিরোধ নিয়ে সৌদী আরব ও ইয়েমেনের মধ্যে যুদ্ধ শেষ হবার পর পরাজিত ইয়েমেন সরকার তায়েফ চুক্তি স্বাক্ষর করে।
    ১৯৩৯ - আমেরিকা ও ইউরোপের মধ্যে প্যান আমেরিকান এয়ারওয়েজের বিমান চলাচল শুরু হয়।
    ১৯৫৪ - পাকিস্তানে ৯২ ক ধারায় গভর্নর শাসন জারি এবং পূর্ব পাকিস্তানে ফজলুল হক মন্ত্রিসভা বাতিল ঘোষণা।
    ১৯৭১ - ২০ মে বাংলাদেশের মুক্তিযুদ্ধে খুলনার চুকনগরে পাকিস্থান আর্মি কর্তৃক সর্ববৃহৎ গণহত্যা সংগঠিত হয়।
    ১৯৮৩ - এইচআইভি ভাইরাস সম্পর্কে প্রথম প্রকাশিত হয় সায়েন্স ম্যাগাজিনে।
    ১৯৮৬ - বাংলা ভাষা নিয়ন্ত্রক সংস্থা পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রতিষ্ঠিত হয়।
    ১৯৯৬ - বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম ক্ষমতাচ্যুত হন।
    ২০০০ - ফিজির অভ্যুত্থানের নেতা জর্জ স্পেইট কর্তৃক নিজেকে প্রধানমন্ত্রী ।
    ২০০৬ - চীনে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক থ্রি গর্জেস বাঁধ (Three Gorges Dam) নির্মাণ সমাপ্ত হয়। এর কাজ শুরু হয় ১৯৯৭ সালে।

    জন্ম
    ১৭৯৯ - অনরে দ্য বালজাক, ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক এবং নাট্যকার। (মৃ. ১৮৫০)
    ১৮০৬ - জন স্টুয়ার্ট মিল, ইংরেজ দার্শনিক, রাজনৈতিক এবং অর্থনীতিবিদ। (মৃ. ১৮৭৩)
    ১৮২২ - ফ্রেদেরিক পাসি, ফরাসী অর্থনীতিবিদ এবং শান্তিকর্মী। (মৃ. ১৯১২)
    ১৮৬০ - এডুয়ার্ড বুখনার, জার্মান রসায়নবিদ। (মৃ. ১৯১৭)
    ১৮৮২ - সিগ্রিড উন্ড্‌সেট, একজন নরওয়ান ঔপন্যাসিক। (মৃ. ১৯৪৯)
    ১৮৮৩ - প্রথম ফয়সাল, ইরাক রাজতন্ত্রের (বর্তমান ইরাক) বাদশাহ ছিলেন। (মৃ. ১৯৩৩)
    ১৮৮৫ - প্রথম ফয়সাল, আরব বিদ্রোহের অন্যতম নেতা এবং ইরাকের প্রথম বাদশাহ
    ১৯০৮ - জেমস স্টুয়ার্ট, আমেরিকান অভিনেতা। (মৃ. ১৯৯৭)
    ১৯১৩ - উইলিয়াম হিউলেট, আমেরিকান প্রকৌশলী এবং হিউলেট প্যাকার্ড কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা। (মৃ. ২০০১)
    ১৯১৮ - এডওয়ার্ড বি লুইস, মার্কিন জিনবিজ্ঞানী। (মৃ. ২০০৪)
    ১৯৩৫ - হোসে মুজিকা, উরুগুয়ের রাজনীতিবিদ এবং ৪০তম রাষ্ট্রপতি।
    ১৯৪১ - গোহ চক টং, সিঙ্গাপুরের রাজনীতিবিদ, সিঙ্গাপুরের বিশিষ্ট রাজনীতিবিদ।
    ১৯৪৩ - ডেরেক মারে, সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।
    ১৯৪৪ - কিথ ফ্লেচার, সাবেক ও বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
    ১৯৪৬ - শের, মার্কিন গায়িকা ও অভিনেত্রী।
    ১৯৫২ - রজার মিলা, অবসরপ্রাপ্ত ক্যামেরুনিয়ান ফুটবলার।
    ১৯৫৭ - ইয়োশিহিকো নোদা, জাপানের রাজনীতিবিদ এবং ৬২তম প্রধানমন্ত্রী।
    ১৯৭৪ - শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, লেখক ও অভিনেতা।
    ১৯৮১ - ইকার ক্যাসিয়াস, স্প্যানিশ ফুটবলার।
    ১৯৮২ - ইমরান ফরহাত, পাকিস্তানি ক্রিকেটার।
    ১৯৯২ - কেট ক্যাম্পবেল, অস্ট্রেলীয় প্রমিলা সাঁতারু।

    মৃত্যু
    ১৫০৬ - ক্রিস্টোফার কলম্বাস, ইতালীতে জন্মগ্রহণকারী নাবিক ও অভিযাত্রী।(জ.১৪৫১)
    ১৮৫৪ - মতিলাল শীল,বিখ্যাত বাঙালি ব্যবসায়ী,সমাজসেবী ও দানবীর।(জ.১৭৯২)
    ১৯৩২ - বিপিন চন্দ্র পাল, বাগ্মী বাঙালী নেতা ও ভারতীয় জাতীয় আন্দোলনের সৈনিক।(জ.০৭/১১/১৮৫৮)
    ১৯৪০ - সুইডেনের নোবেলজয়ী (১৯১৬) কথাসাহিত্যিক কার্ল গুস্তাফ ভন হাইডেনস্টম।
    ১৯৪৭ - ফিলিপ লেনার্ড, বিখ্যাত হাঙ্গেরীয়-জার্মান পদার্থবিজ্ঞানী। (জ. ১৮৬২)
    ১৯৪৭ - প্যারীমোহন সেনগুপ্ত, বাঙালি কবি প্রবন্ধকার ও শিশুসাহিত্যিক।(জ.০৩/০৩/১৮৯৩)
    ২০০২ - স্টিভেন জে গুল্ড, মার্কিন জীবাশ্মবিজ্ঞানী, বিবর্তনবাদী জীববিজ্ঞানী এবং বিজ্ঞানের ইতিহাসবিদ। (জ. ১৯৪১)
    ২০১৭ - আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও লেখক। (জ. ১৯৫৪)
    ২০১৯ - অদ্রীশ বর্ধন,ভারতীয় বাঙালি লেখক, ঔপন্যাসিক ও অনুবাদক ।(জ.০১/১২/১৯৩২)

    দিবস
    বিশ্ব মেট্রোলজি দিবস আজ


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ