ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঘূর্ণিঝড় ‘আকভান’: উপকূলে আছড়ে পড়তে পারে ১৪৫ কিমি বেগে! বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা ওমরা পালনে সৌদিতে বিসিসি প্রশাসকের একান্ত সচিব  বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা  পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি রুমি ও সম্পাদক রিমু  ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়া হায়দার ও এমপি ইলেন ভূট্টো ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন
  • রাজাপুরের শ্রেষ্ঠ কলেজ লালমোন হামিদ মহিলা কলেজ 

    রাজাপুরের শ্রেষ্ঠ কলেজ লালমোন হামিদ মহিলা কলেজ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২” উদযাপন উপলক্ষ্যে ঝালকাঠির রাজাপুর উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে "আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজ" মনোনীত হয়েছে এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনোনীত হয়েছেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হেমায়েত উদ্দীন।

    ২১ মে উপজেলা শিক্ষা-অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন কমিটির সদস্য সচিব আবুল বাশার স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। গত ১৮ মে জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু হয় এবং ১৯ মে শেষ হয়েছে। এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলার ২২ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

    এতে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কলেজ পর্যায়ে আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজ, মাদ্রাসা পর্যায়ে কানুদাসকাঠি ফাজিল মাদ্রাসা।

    কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক মনোনীত হয়েছেন আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক চন্দ্রশেখর কর্মকার।৬ ক্যাটাগরিতে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করেছে। ৬ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষার্থীরা হলো ফাতিহা বিনতে জাফর(নজরুল ও দেশাত্মবোধক সঙ্গীত),বন্যা মাতব্বর (রবীন্দ্র সঙ্গিত),তিথি মজুমদার (দেশাত্মবোধক, রবীন্দ্র ও লোক সঙ্গীত)।

    উল্লেখ্য, যে আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজ প্রতিষ্ঠার পর থেকে রাজাপুর উপজেলা সহ পাশ্ববর্তী উপজেলায় নারী শিক্ষা প্রসারে বিশেষ ভূমিকা রাখছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ