ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ঝালকাঠি ম্যাটসের অবকাঠামো নির্মাণ শেষ

    ঝালকাঠি ম্যাটসের অবকাঠামো নির্মাণ শেষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে চালু হতে যাচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)। যেখানে স্বল্প খরচে কর্মমূখী শিক্ষার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

    ইতোমধ্যে প্রতিষ্ঠানটির অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল বিভাগের অধীনে ৩৩ কোটি টাকা ব্যয়ে তিন একর জমিতে এটিকে নির্মাণ করা হয়েছে। এখানে শিক্ষার্থীরা এসএসসি পাস করার পর চার বছর মেয়াদী কোর্সে ভর্তি হতে পারবেন।

    বরিশাল-খুলনা মহাসড়কের পাশে ঝালকাঠি শহরের সীমান্তবর্তি চীন-মৈত্রি সেতুর পূর্ব ঢাল সংলগ্ন গাবখান এলাকায় গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি। এটির নির্মাণ  কাজ শুরু হয়েছিল ২০১৯ সালের জুলাই মাসে। ছাত্র-ছাত্রীদের জন্য করা হয়েছে আলাদা আলাদা হোস্টেল।

    স্থানীয়রা মনে করেন, এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা স্বল্প খরচে কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে পারবেন।

    ঝালকাঠির সিভিল সার্জন মো. শিহাব উদ্দিন জানান, অবকাঠামো নির্মাণ যথাযথ হয়েছে কি না, সে বিষয়ে ভালোভাবে খোঁজ নিয়ে ভবন বুঝে নেওয়া হবে। ম্যাটস ঝালকাঠির স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখবে বলে আশাবাদি তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ