ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ঝালকাঠিতে ইয়াবাসহ গ্রেফতার ২

    ঝালকাঠিতে ইয়াবাসহ গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে পৃথক অভিযানে ২৪০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ মে) রাতে উপজেলা শহরের পুরানবাজার থেকে ১৪০ পিস ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করে নলছিটি থানা পুলিশ।

    অপরদিকে উপজেলার  ভৈরবপাশা ইউনিয়ন থেকে ১০০ পিস ইয়াবাসহ আরেক জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আটকরা হলেন- নলছিটি পুরান বাজার এলাকার তোফাজ্জল হোসেন ওরফে সোহরাব মোল্লার ছেলে রাসেল মোল্লা (২৯) ও রায়পাশা গ্রামের মোশারেফ সরদারের ছেলে জুয়েল সরদার (৩৬)।

    জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভৈরপাশা থেকে জুয়েলকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

    অন্যদিকে নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, পুরান বাজারের বাসা থেকে ১৪০ পিস ইয়াবাসহ রাসেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সোমবার রাতে নলছিটি থানা পুলিশ ও ডিবি পুলিশ দু’জনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ