ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা বরিশাল নগরীর পলাশপুর থেকে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩
  • এবছর আইপিএলে যে ৫টি রেকর্ড গড়তে পারেন কোহলি

    এবছর আইপিএলে যে ৫টি রেকর্ড গড়তে পারেন কোহলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকে খেলছেন বিরাট কোহলি। শুরু থেকেই আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। সময়ের পরিক্রমায় তরুণ ব্যাটসম্যান থেকে ভিড়েছেন বিশ্বসেরার কাতারে। সামলাতে হচ্ছে বেঙ্গালুরু অধিনায়কের দায়িত্বও। গড়েছেন অনেক রেকর্ড। এবছর আরসিবির হয়ে ওপেন করতে চলেছেন কোহলি।

    অধিনায়ক হিসেবে কোহলির আইপিএল রেকর্ড ভালো না হলেও ব্যাটসম্যান হিসেবে দখলে রয়েছে একাধিক আইপিএল রেকর্ড। আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন তিনি। আসন্ন আইপিএলে ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রাখলে আরো বেশ কয়েকটি রেকর্ড চলে আসতে পারে কোহলির দখলে। দেখে নেওয়া যাক আইপিএল-২০২১-এ নতুন যে রেকর্ডগুলো গড়তে পারেন আরসিবি অধিনায়ক-

    ১. ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ১০ হাজার টি-২০ রান থেকে ২৬৯ রান দূরে দাঁডি়য়ে বিরাট কোহলি।

    ২. ২০২১ আইপিএলে ৮টি ম্যাচ খেললেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন আরসিবি অধিনায়ক।

    ৩. ১২২ রান করলে কোহলি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ৬০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন।

    ৪. ৬টি ইনিংসে ৫০ রানের গণ্ডি টপকাতে পারলে আইপিএলে মোট ৫০ বার ৫০ রানের গণ্ডি টকপানোর ইতিহাস গড়বেন বিরাট।

    ৫. ৪টি ইনিংসে ৫০ রানের গণ্ডি টপকাতে পারলে আরসিবির হয়ে আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ মিলিয়ে মোট ৫০ বার ৫০ রানের গণ্ডি টকপানোর নজির গড়বেন কোহলি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ