ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • ভালো আম চেনার কৌশল

    ভালো আম চেনার কৌশল
    ফলের রাজা আম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাজার ছেয়ে গেছে ফলের রাজা আম দিয়ে। বর্তমান এই সময় মানেই টাটকা, রসালো, সুস্বাদু আমে মজে থাকার সময়। সুন্দর পাকা আম যেমন মজাদার, ঠিক তেমনই ভালো পাকা না হলে আম খেয়ে আর মজা লাগে না। শুধু ভালো স্বাদের জন্য নয় বরং আমের এই সময়টা যেন একটা উৎসব।

    কিন্তু আম কিনতে গেলে বোকা সেজে যেতে হয়। তাই আম কেনার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। চলুন জেনে নেই বিষয়গুলো-

    আমের গন্ধ বুঝতে হবে
    ফল টাটকা কিনা বুঝতে নিজের ঘ্রাণশক্তির উপর ভরসা রাখতে হবে। তবে আমের প্রকার অনুযায়ী বদলে যায় আমের সুগন্ধ। আমের বোঁটার কাছ থেকে যদি ফলের মিষ্টি গন্ধ পাওয়া যায় তাহলে সেই আম কিনতে হবে। খুব জোরালো ও টক গন্ধ বেরোলে সেই আম কেনা যাবে না।

    আম নরম কিনা
    আমের গায়ে আঙুল দিয়ে আলতো করে টিপে টিপে দেখুন। পাকা আম সুন্দর নরম হয়। কিন্তু যদি আঙুলের চাপে আমের গায়ে গর্ত হয়ে যায় তাহলে সেই আম কেনা যাবে না। তবে যদি বাড়িতে কিছু দিন রেখে খেতে চান তাহলে একটু শক্ত আম কিনুন।

    আম দেখতে কেমন
    প্রথমে দর্শনধারী তারপর গুণবিচারী। আমের ক্ষেত্রে কিন্তু এটা সত্যি। দাগহীন আম ভালো। খোসা কুঁচকে গিয়েছে এমন আম কেনা থেকে দূরে থাকুন। রঙ খুব একটা গুরুত্বপূর্ণ নয়।

    আম পাকা কিনা
    অনেক আম বিক্রেতাই কাঁচা আম কার্বাইড দিয়ে পাকিয়ে বিক্রি করে থাকেন। তাই আম কেনার ব্যাপারে একটু খুঁতখুঁতে হওয়া ভালো। তবে অনেক বিক্রেতা গাছ পাকা আম বিক্রি করে থাকেন। তেমনই দেখে দেখে আম আম কিনুন। যদিও এটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু একটু মনোযোগ দিয়ে খুঁজলেই এমন অনেক আম বিক্রেতার খোঁজ পাওয়া সম্ভব।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ