ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ
  • টাকার মান আরো ৯০ পয়সা কমল

    টাকার মান আরো ৯০ পয়সা কমল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডলারের বিপরীতে টাকার মান আরো ৯০ পয়সা কমেছে। প্রতি মার্কিন ডলারের বিনিময় হার এখন ৮৯ টাকা ৯০ পয়সা।

    আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করে।

    এর আগে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ব্যাংক মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণ না করার সিদ্ধান্ত নেয়ার পর ডলারের দামে এ পরিবর্তন এল।

    গত কয়েক মাস ধরে ক্রমবর্ধমান আমদানির মূল্য পরিশোধের কারণে তীব্র চাপের মুখে পড়েছে টাকা।

    এ নিয়ে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরেই আটবার ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করেছে।

    আন্তঃব্যাংক রেট গত ২৯ মে প্রতি ডলার ছিল ৮৯ টাকা, গত বছরের ৩০ ডিসেম্বর ছিল ৮৫ টাকা ৮০ পয়সা এবং ২ জুন ছিল ৮৪ টাকা ৮০ পয়সা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ