ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • টাকার মান আরও ১ টাকা ৬০ পয়সা কমলো

    টাকার মান আরও ১ টাকা ৬০ পয়সা কমলো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিন দিনের ব্যবধানে আবারও কমেছে টাকার মান। টাকার বিপরীতে ডলারের দাম বেড়েছে ১ টাকা ৬০ পয়সা। সোমবার (৬ জুন) বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯১ টাকা ৫০ পয়সা।

    গত বৃহস্পতিবার (২ জুন) এক দফা টাকার মান কমানো হয়। তখন জানানো হয়েছিল, ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমেছে। এতে প্রতি মার্কিন ডলারের বিনিময় হার হয় ৮৯ টাকা ৯০ পয়সা।

    এর আগে গত ২৯ মে সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রতি ডলারের দাম ৮৯ টাকা নির্ধারণের সিদ্ধান্ত জানান। যা পরদিন থেকে কার্যকর হয়।

    গত কয়েক মাস ধরে ক্রমবর্ধমান আমদানির মূল্য পরিশোধের কারণে তীব্র চাপের মুখে পড়েছে টাকা।

    এ নিয়ে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরেই নয়বার ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করেছে।

    আন্তঃব্যাংক রেট গত বছরের ৩০ ডিসেম্বর ছিল ৮৫ টাকা ৮০ পয়সা এবং ২ জুন ছিল ৮৪ টাকা ৮০ পয়সা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ