ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ
  • দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট আজ

    দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ জাতীয় সংসদে উপস্থাপন করা হবে ২০২২-২৩ অর্থবছরের বাজেট। দেশের ইতিহাসের সর্বোচ্চ এই বাজেটে রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নে ব্যয় বাড়ছে চলতি অর্থবছরের বাজেটের চেয়ে ৭৫ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরের এই বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

    আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে দেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট ঘোষণা হতে যাচ্ছে। বাজেটে ব্যয় বাড়লেও তেমন বাড়েনি আয়। বাজেটে তাই ঘাটতিও বেড়েছে বড় আকারেই। এদিকে, ব্যয়ের হিসাবে বাজেট বাড়লেও জিডিপির বিবেচনায় বাজেটের আকার এবার কমছে ২ শতাংশ। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে সাড়ে ৭ শতাংশ আর মূল্যস্ফীতি বেঁধে রাখা হবে সাড়ে সাড়ে ৫ শতাংশে।

    আগামী বাজেটে মোট আয় ধরা হয়েছে প্রায় ৪ লাখ ৩৪ হাজার কোটি টাকা।জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আয়ের পরিমাণ হতে হবে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। এনবিআর-বহির্ভূত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ হাজার কোটি টাকা। কর-বহির্ভূত রাজস্ব থেকে আসবে অবশিষ্ট আয়।

    আগামী জুলাই থেকে শুরু হতে যাওয়া আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটের মোট আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। যা মোট জিডিপির ১৫ দশমিক ৪ শতাংশ। চলতি অর্থবছর বাজেটের আকার ধরা হয় ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

    আগামী বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ থাকছে ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা। এর মধ্যে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত হতে চলেছে পরিবহন ও যোগাযোগ। অন্যদিকে বাজেটে অনুন্নয়ন খাতে ব্যয় ধরা হচ্ছে চার লাখ ৩২ হাজার কোটি টাকা । যা মোট বাজেট বরাদ্দের প্রায় ৬৪ শতাংশ।

    অন্যদিকে করোনার প্রভাব কিছুটা কাটিয়ে ওঠা গেলেও তার পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে অসস্থিতীশীল আন্তর্জাতিক বাজার এবং সর্বশেষ ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় দেশে ভোগ্যপণ্যের দাম আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সার্বিক দিক বিবেচনা করে ভর্তুকি বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে বাজেটে প্রণোদনা ও ভর্তুকিতে বরাদ্দ থাকছে ৮৩ হাজার কোটি টাকা, যার যাবে কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে।

    দেশের ইতিহাসের সর্বোচ্চ এই বাজেটে ঘাটতিও হবে সর্বোচ্চই। ঘাটতির পরিমাণ ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা, যা দেশের জিডিপির ৫ দশমিক ৫ শতাংশ। এতো বিশাল অংকের ঘাটতি পূরনে বৈদেশিক ঋণ ও সহায়তা পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৫ হাজার ৪৫৮ কোটি টাকা। অভ্যন্তরীণ ব্যাংক খাত ঋণে পরিমাণ হবে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা,অবশিষ্ট আসবে সঞ্চয়পত্রের ঋণ থেকে।

    দেশের ইতিহাসের ৫১তম আর আওয়ামী লীগ সরকারের অধীনে ২২তম এই জাতীয় বাজেট বর্তমান সরকারের মেয়াদকালে পূর্ণাঙ্গ শেষ বাজেট। বর্তমান সরকারের শেষ এই বাজেটে কর্মসংস্থান তৈরিসহ মানুষের আয় ও জীবনমান উন্নয়নকেই সবার উপরে স্থান দিতে চায় সরকার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ