ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ
  • বাজেট ঘাটতি ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা

    বাজেট ঘাটতি ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২২-২৩ অর্থবছরের সামগ্রিক বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। যা মোট জিডিপির ৫ দশমিক ৫ শতাংশ।

    বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন।

    এর মধ্যে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা আসবে রাজস্ব আয় হিসেবে।

    ঘাটতি মোকাবিলায় বৈদেশিক উৎস থেকে ১ লাখ ৩ হাজার ৪৬ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ কোটি ৪১ লাখ ৮১৮ কোটি টাকা সংগ্রহের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

    বৈদেশিক ঋণ হিসেবে ১ লাখ ১৬ হাজার ৪৬ হাজার কোটি ও অনুদান হিসেবে ৪ হাজার কোটি টাকার প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে ১৭ হাজার কোটি টাকা ঋণ পরিশোধে ব্যয় হবে।

    অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক থেকে ১ লাখ ১ হাজার ৮১৮ কোটি টাকা ঋণ এবং সঞ্চয়পত্রসহ অন্যান্য নন-ব্যাংকিং উত্স থেকে আরও ৪০ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ