ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

    টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে শঙ্কা কাটল।  করোনা থামাতে পারেনি ম্যাচ। স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলংকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে।

    ইতোমধ্যে টস হয়ে গেছে। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

    শ্রীলংকার বিপক্ষে কখনই ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ।  এবার অপেক্ষাকৃত তরুণ দলের চাইতে অভিজ্ঞ বাংলাদেশই ফেভারিট।  তার ওপর আবার হোম কন্ডিশন।

    ইতিহাস বলছে, এশিয়া কাপ ও অন্যান্য বৈশ্বিক আসরে বাংলাদেশ আর শ্রীলংকা এখন পর্যন্ত আটটি ওয়ানডে সিরিজ খেলেছে। সেখানে শ্রীলংকা জিতেছে ছয়টি সিরিজ।  দুটি সিরিজ ১-১ এ অমীমাংসিত থেকে গেছে। 

    আর পাঁচবার সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ (৩-০ তে) করেছে লংকানরা। এ ছাড়া একটি মাত্র সিরিজে বাংলাদেশ লড়াই করে শেষ পর্যন্ত ২-১ এ হার মানে। সেটি ২০০৬ সালে দেশের মাটিতে।


    বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

    শ্রীলংকা একাদশ: কুশল পেরেরা (অধিনায়ক ও উইকেটরক্ষক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আশেন বন্দারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লক্ষণ সান্দাকান ও দুশমন্থ চামিরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ