ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ
  • আবারো কমলো টাকার দাম

    আবারো কমলো টাকার দাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাকার দাম আরও ৫০ পয়সা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার প্রতি ডলারের বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা, আগে যা ছিল ৯২ টাকা।

    ৯২ টাকা ৫০ পয়সা দরে আজ সোমবার ১০ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয়। ফলে গত দুই মাসে ডলারের দাম ৬ টাকার বেশি বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

    নতুন এ দামে সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করা হয়েছে। ফলে এটাই ডলারের আনুষ্ঠানিক দর। এই দরে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো ডলারের বিপরীতে টাকার হিসাব করে থাকে।

    তবে ব্যাংকগুলো আমদানিকারকদের কাছ থেকে প্রতি ডলারের জন্য ৯৫ টাকার বেশি দাম নিচ্ছে। আর প্রবাসী আয় আনছে ৯৩ থেকে ৯৪ টাকা দরে।

    বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ডলারের দাম বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করছে না। ব্যাংকগুলো যে দামে লেনদেন করে, তার মধ্যে একটি দর বিবেচনায় নেয় কেন্দ্রীয় ব্যাংক। আজ ৯২ টাকা ৫০ পয়সাকে বিবেচনায় নিয়েছে। এই দামেই ডলার বিক্রি করেছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ