ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ঘূর্ণিঝড় ইয়াসের সতর্কবার্তা উপলক্ষে

    ভাণ্ডারিয়ায় দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির জরুরী সভা

    ভাণ্ডারিয়ায় দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির জরুরী সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গতকাল রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। 

    বঙ্গোপসাগরে লঘুচাপের ফলে ঘূর্ণিঝড় “ইয়াস”  আগামী ২৬মে বুধবার উপকূলীয় দক্ষিণাঞ্চলে আঘাত হানতে পারে এমন ধারনায় সরকারি এবং স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী নদ-নদী বিধৌত এ উপজেলার সকল মানুষকে অবহিত করার জন্য পূর্বের ন্যায় এ জর”রী সভা অনুষ্ঠিত হয়।  

    জরুরী সভায় সিডড়,অইলা ,আম্ফানসহ বহু ঘূর্ণিঝড় এ উপজেলাবাসি এবং উপকূলীয় দক্ষিণ জনপদে প্রাণহাণী সহ মানুষের ব্যাপক ক্ষয় ক্ষতি স্বাধীত হওয়ার পূর্ব অভিজ্ঞতার ফলে এবং আগামী ২৬মে বুধবার আসন্ন সুপার সাইক্লোন “ইয়াস”এবং ভরা পূর্ণিমার জোয়ারের কারণে জলোচ্ছাসের উচ্চতায় নিম্মাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা করা হয়।

    সে আঘাত থেকে রক্ষা পেতে পূর্ব সতর্কতা অবলম্বন করার জন্য উপজেলার সকল সাইক্লোন শেল্টার,আশ্রয়কেন্দ্র,সকল বহুতল ভবনের শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা, সকল মসজিদ এবং সকল ইউনিয়নে জনসচেতনতায় মাইকিংকরা,সকল ইউনিয়নে দ্বায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ঐদিন স্ব স্ব স্থানে থাকা,মেডিকেল টিম প্রস্তুত রাখা,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সএর সদস্যদের প্রস্তুুত থাকা, স্কাউট,স্বেচ্ছাসেবি সংগঠনের কর্মীদের প্রাক প্রস্তুুুতি রাখা,শুকনা খাবার,পানি বিশুদ্ধকরন ট্যাবলেট,মোমবাতি,দেয়াশলাই প্রস্তুুত রাখা, উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন সহ জনপ্রতিনিধিদের উপজেলা এবং ইউনিয়ন কন্ট্রোল রুমে সার্বক্ষণিক যোগাযোগ রাখা,পরবর্তী ক্ষয়-ক্ষতি নিরুপন করাসহ সকলের ঐক্যমতের ভিত্তিতে ঝড় পূর্ববর্তী এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ১৫টি সিদ্ধান্ত গ্রহন করা হয়। 

    এ ছাড়াও উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির উপদেষ্টা স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এমপির ব্যাক্তিগত উদ্যাগে ভাণ্ডারিয়া উপজেলার সাথে দেশের ১৭টি রুটের সংযোগস্থল বাসস্ট্যান্ডে একটি বড় টেলিভিশনে আবহাওয়ার আগাম সকর্তবার্তা নিয়মিত প্রদর্শিত হয় বলেও সভায় উল্লেখ্ করা হয়। 

    সভায় কমিটির সহ-সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, কমিটির সদস্য সচিব এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, খান এনামুল করিম পান্না, মো.হুমায়উন কবির হাওলাদার,মো. শামসুউদ্দিন হাওলাদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জহিরুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মো.নাসির উদ্দিন খলিফা,উপজেলা স্কাউট সম্পাদক শফিকুল ইসলাম আযাদ প্রমুখ। এ সময় কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ