ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ‌'দুদিনের মধ্যে কমতে পারে সয়াবিনের দাম'

    ‌'দুদিনের মধ্যে কমতে পারে সয়াবিনের দাম'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমে আসায় দেশেও ভোজ্যতেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

    রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মিনিস্ট্রিয়াল কনফেরেন্সের আলোচনার নানা দিক তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন আভাস দেন।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে, সেই হিসাবে দেশেও দাম কমানো হবে।’

    দাম কমলে কত কমানো হতে পারে- এমন প্রশ্নের জবাবে সচিব জানান, ‘আগামী দু-এক দিনের মধ্যে কিংবা চলতি সপ্তাহের মধ্যে এই বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হবে। সেখানে আন্তর্জাতিক দাম অনুযায়ী দেশে গত এক মাসের মূল্য পরিস্থিতি পর্যালোচনা করে নতুন করে দাম নির্ধারণ করা হবে। তবে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় খুব বেশি কমানো সম্ভব নাও হতে পারে।’

    সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউ সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান, ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

    সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব ভিভো বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরেন। তিনি বলেন, ‘সম্প্রতি যেসব দেশ এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে, সেসব দেশের সফল উত্তোরণের জন্য নানাবিধ বাণিজ্য সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববাণিজ্য সংস্থার সহযোগিতা থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ