ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • জাতীয় সংসদে অর্থ বিল ২০২২ পাস

    জাতীয় সংসদে অর্থ বিল ২০২২ পাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদে কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল ২০২২ পাস করা হয়েছে। বিলে ২০২২ সালের ১ জুলাই থেকে শুরু অর্থ বছরের জন্য আর্থিক বিধান, বিদ্যমান কতিপয় আইন সংশোধনসহ কর প্রস্তাবসমূহ অনুমোদন করা হয়েছে।

    বুধবার (২৯ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব করেন। এ সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। স্পিকার বিলটি পাসের জন্য ভোটে দিলে সেটি সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাস হয়।

    কেউ বিদেশে টাকা পাঠিয়ে থাকলে সেই টাকা দেশে আনার সুযোগ রাখা হয়েছে অর্থ বিলে। এ ক্ষেত্রে কেউ টাকা দেশে এনে বিনিয়োগ করার চিন্তা করলে তাকে ৭ শতাংশ ট্যাক্স দিতে হবে। এর মধ্য দিয়ে বিদেশে পাচার করা অর্থ বৈধ করার সুযোগ সৃষ্টি হলো।

    বিল পাসের প্রক্রিয়ায় সরকারি দলের শহীদুজ্জামান সরকার, অসীম কুমার উকিল, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, মশিউর রহমান রাঙা, শামীম হায়দার পাটোয়ারী, রওশন আরা মান্নান, বিএনপির হারুনুর রশীদ, রুমীন ফারহানা এবং গণফোরামের মোকাব্বির খান বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠালে এবং সংশোধনী প্রস্তাব আনলে বিলের সংশোধনী তালিকার ২ক ও ২খ এর ১৭টি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়।

    জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট (আজ) বৃহস্পতিবার পাস হবে। এরপর আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে এবং এ বাজেট কার্যকর হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ