ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ
  • বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

    বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কয়েক দিন ধরেই মার্কিন ট্রেজারি ইল্ডের ঊর্ধ্বমুখিতার কারণে বিশ্ববাজারে অব্যাহত কমেছে স্বর্ণের দাম। তবে গতকাল ট্রেজারি ইল্ড নিম্নমুখী হয়ে পড়ায় মূল্যবান ধাতুটির দাম কিছুটা বেড়েছে। খবর রয়টার্সের।

    তথ্য বলছে, গতকাল স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ১০ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৮২১ ডলার ৫৩ সেন্টে। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্যও দশমিক ১০ শতাংশ বেড়েছে। প্রতি আউন্স লেনদেন হয়েছে ১ হাজার ৮২২ ডলার ১০ সেন্টে।

    অন্যদিকে স্পট মার্কেটে রুপার দাম দশমিক ১০ শতাংশ কমেছে। প্রতি আউন্স লেনদেন হয়েছে ২০ ডলার ৮১ সেন্টে। তবে প্লাটিনামের দাম দশমিক ৯০ শতাংশ বেড়েছে। প্রতি আউন্স ৯১৮ ডলার ৩২ সেন্টে বিক্রি হয়েছে। প্যালাডিয়ামের দাম ২ শতাংশ বেড়ে ১ হাজার ৯১১ ডলার ৭২ সেন্টে উন্নীত হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ