ঢাকা রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ক্ষমতায় গেলে একাত্তর-চব্বিশের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি বাউফলে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ বরিশ‍াল নগরীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ  নির্বাচন উপলক্ষ্যে দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিংমল বিএনপি ক্ষমতায় গেলে চাঁদ‍াবাজ, দুর্নীতিবাজদের ঠাঁই হবে না: নয়ন ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মারামারি, আহত ৪ এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে: চরমোনাই পীর নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
  • ৭ জুলাই: ইতিহাসের এই দিনে

    ৭ জুলাই: ইতিহাসের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ। ২৩ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল। এক নজরে ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া নানা ঘটনা। সেই সাথে আজ বিশ্ব বিখ্যাত যেসব মানুষের জন্ম দিন ও মৃত্যুবার্ষিকী।

    ঘটনাবলী
    ১০৩৭ - সেলজুকি রাষ্ট্রের সূচনা।
    ১৪৯৫ - রাজা দ্বিতীয় ফার্দিনান্দ নেপলসে ফিরে আসেন।
    ১৫৫০ - প্রথম চকোলেট বাজারে আসে।
    ১৬০৭ - ‘গড সেভ দ্য কিং’ গানটি প্রথম গীত হয়।
    ১৭৬৩ - বাংলার নবাব হিসেবে মীরজাফর পুনরায় ক্ষমতা লাভ করেন।
    ১৮৫৫ - ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ ব্যাপকতা ও বিস্তার লাভ করে।
    ১৮৯৬ - বোম্বাইয়ে ভারতের প্রথম সিনেমা প্রদর্শিত হয়।
    ১৯০৪ - নরওয়ে স্বাধীনতা লাভ করে।
    ১৯০৫ - লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন।
    ১৯২৭ - বিবিসি প্রথম গ্রামোফোন রেকর্ডের অনুষ্ঠান সম্প্রচার করে।
    ১৯২৯ - ভ্যাটিক্যান সিটি সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করে।
    ১৯৩১ - বিশিষ্ট ভূপর্যটক রামনাথ বিশ্বাস সাইকেলে চড়ে বিশ্ব পরিভ্রমণ শুরু করেন।
    ১৯৩২ - মন্ট্রিলের ক্রিকেট ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন স্যার ডোন্যাল্ড ব্র্যাডম্যান।
    ১৯৩৭ - উত্তর চীনে জাপান হামলা চালায়।
    ১৯৪৮ - বিশেষ আইন বলে স্বাধীন ভারতে প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প 'দামোদর ভ্যালি কর্পোরেশন' (সংক্ষেপে ডিভিসি) স্থাপিত হয়।
    ১৯৫০ - যুক্তরাষ্ট্রের সভাপতিত্বে কোরিয় বিষয় পরিচালনা কার্যালয় প্রতিষ্ঠা।
    ১৯৫৭ - চীনের পর্বতারোহীরা নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন।
    ১৯৭১ - জেড ফোর্স (বাংলাদেশ) গঠন দিবস
    ১৯৭২ - টানাকা কাখুই জাপানের প্রধানমন্ত্রী হন।
    ১৯৭৩ - ইরাকে সরকার উৎখাতে জড়িত থাকার দায়ে ২৩ জনের মৃত্যুদণ্ড।
    ১৯৭৭ - সলোমন দ্বীপপুঞ্জের স্বাধীনতা লাভ।
    ১৯৭৮ - উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত সোলাইমান দ্বীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে।
    ১৯৮২ - কলকাতার আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর ইংরেজী দৈনিক দ্য টেলিগ্রাফ প্রকাশিত হয়।
    ১৯৮৭ - ভারতে বাসে শিখ চরমপন্থীদের হামলায় ৪৬ হিন্দু নিহত।
    ১৯৯১ - বাংলাদেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন পাস।
    ১৯৯১ - জর্দানে সামরিক শাসন প্রত্যাহার।
    ২০০৪ - ১২২ বছর পর শুক্র গ্রহের ট্রানজিট বাংলাদেশের আকাশে পরিষ্কার দেখা যায়।
    ২০০৫ - লন্ডনের তিনটি মেট্রো স্টেশন এবং একটি বাসষ্ট্যান্ডে ধারাবাহিক বোমা বিস্ফোরণে ৫০ জন নিহত এবং ৭০০ এরও বেশি মানুষ আহত হয়।

    জন্ম
    ১০৫৩ - জাপানের সম্রাট সিরাকাওয়া।
    ১১১৯ - জাপানের সম্রাট সোতুকু।
    ১৮০৬ - ইতালিয়ান ইতিহাসবিদ ও মন্ত্রী মাইকেল আমারি।
    ১৮৮৭ - চিত্রশিল্পী মার্ক শাগাল।
    ১৮৮৮ - বাঙালি কবি ও সাহিত্যিক নরেন্দ্র দেব। (মৃ.১৯/০৪/১৯৭১)
    ১৯০১ - ভিত্তোরিও দে সিকা, ইতালীয় চলচ্চিত্র পরিচালক। (মৃ. ১৯৭৪)
    ১৯০৫ - প্রবোধকুমার সান্যাল প্রখ্যাত বাঙালি সাহিত্যিক সাংবাদিক ও পরিব্রাজক ।(মৃ.১৭/০৪/১৯৮৩)
    ১৯১৪ - অনিল বিশ্বাস, ভারতীয় সুরকার ও সঙ্গীত পরিচালক। (মৃ.৩১/০৫/২০০৩)
    ১৯২০ - দিলীপকুমার বিশ্বাস প্রাচীন ভারতীয় ইতিহাসের একজন দিকপাল ঐতিহাসিক । (মৃ. ২৩/১১/২০০৩)
    ১৯৪৪ - আইভি রহমান, বাংলাদেশী রাজনীতিবিদ ও সমাজকর্মী। (মৃ. ২০০৪)
    ১৯৪৪ - ইয়ান উইলমুট, ইংরেজ ভ্রুণতত্ত্ব বিজ্ঞানী এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়ের স্কটিশ সেন্টার ফর রিজেনারেটিভ মেডিসিন বিভাগের সভাপতি।
    ১৯৬৩ - পাকিস্তানের টেস্ট অলরাউন্ডার নাভিদ আনজুম।
    ১৯৬৫ - আমেরিকান অভিনেত্রী কারেন মালিনা হোয়াইট।
    ১৯৬৭ - পল ফারব্রেস, ইংরেজ প্রথম-শ্রেণীর ক্রিকেটার।
    ১৯৮১ - মহেন্দ্র সিং ধোনি, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক।
    ১৯৮২ - মমতাজ আলীয়া আকবরী, বাংলাদেশী মডেল, উপস্থাপক, অভিনেত্রী।
    ১৯৮৪ - মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশী আন্তর্জাতিক ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক।
    ১৯৮৮ - কেটি পার্কিন্স, নিউজিল্যান্ডীয় প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার।
    ১৯৯২ - স্প্যানিশ অভিনেত্রী ও গায়িকা নাথালিয়া রামোস।

    মৃত্যু
    ১৩০৪ - পোপ একাদশ বেনেডিক্ট।
    ১৩০৭ - ইংল্যান্ডের রাজা প্রথম এডওয়ার্ড।
    ১৫৭৩ - ইতালির স্থপতি জাকোমা দা ভিনিওয়ার।
    ১৭১৮ - চক্রান্তের অভিযোগে পিতা রাশিয়ার পিটার দ্য গ্রেটের নির্দেশে পুত্র আলেঙ্সিকে পিটিয়ে হত্যা।
    ১৯১০ - বাংলাদেশের ইসলামী চিন্তাবিদ, সমাজ সংস্কারক, সাহিত্যিক মুন্সী মেহেরুল্লাহ।
    ১৯৩০ - আর্থার কোনান ডয়েল, স্কটিশ সাহিত্যিক, শার্লক হোম্‌সের গল্পসমূহের জন্য বিখ্যাত। (জ.২২/০৫/১৮৫৯)
    ১৯৩১ - দীনেশ গুপ্ত, ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী। (জ.০৬/১২/১৯১১)
    ১৯৬৫ - ইংল্যান্ডের পেসার বিল হিথচ।
    ১৯৭২ - তালাল বিন আবদুল্লাহ, জর্ডানের দ্বিতীয় বাদশাহ। (জ. ১৯০৯)
    ১৯৯০ - ভারতের মিজো ন্যাশনাল ফ্রন্টের শীর্ষ নেতা লালডেঙ্গা।
    ১৯৯৮ - মাসুদ আবিওলা, নাইজেরিয়ায় শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতা।
    ২০০৭ - আহসান উল্লাহ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। (জ. ১৯৪২)
    ২০১৪ - এডুয়ার্ড শেভার্দনাদজে, জর্জীয় রাজনীতিবিদ ও কূটনীতিক। (জ. ১৯২৮)
    ২০২১ - বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। (জ. ১১/১২/১৯২২)

    দিবস
    বিশ্ব চকলেট দিবস
    আজ বিশ্ব সমবায় দিবস।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ