ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব
  • ভারত থেকে আসছে পিয়াজ, কমছে দাম

    ভারত থেকে আসছে পিয়াজ, কমছে দাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও যশোর বেনাপোল বন্দর দিয়ে ভারত হতে শুরু হয়েছে পিয়াজ আমদানি। গতকাল বুধবার বিকাল থেকে বেনাপোল বন্দরদিয়ে ভারত থেকে পিয়াজ আমদানি শুরু হয়।

    প্রতি মেট্রিক টন ১৫০ ইউএস ডলার এলসি মূল্যে পিয়াজ আমদানি হচ্ছে। আমদানি মূল্যের উপর ১০ শতাংশ শুল্ককর পরিশোধ করে প্রতি কেজি পিয়াজের আমদানি খরচ পড়ছে ৩৪ টাকা। আর বাজারে এ পিয়াজ বিক্রি হচ্ছে ৩৬ টাকায়। আমদানি স্বাভাবিক হলে আরো দাম কমতে পারে বলে জানিয়েছেন আমদানিকারকেরা।

    এদিকে, আমদানির খবরে প্রথম দিনেই বেনাপোলের খুচরা বাজারে দেশি পিয়াজের দর কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। তবে গত বছরের তুলনায় এ বছর আমদানি বন্ধে খুব একটা দাম বাড়েনি বাজারে। দেশে বন্যা পরিস্থিতিতে নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ায় সংকটের আশঙ্কা ও ঈদে যাতে ঊর্ধ্বগতি না হয় সে কারণে সরকার পিয়াজ আমদানির অনুমতি দেয়।

    বেনাপোল বন্দরের উপপরিচালক(প্রশাসন) আব্দুল জলিল জানান, দুই মাস পরে আবারও পিয়াজ আমদানি শুরু হয়েছে। বন্দর থেকে দ্রুত খালাস নিতে পারে সে জন্য ২৪ ঘণ্টা বন্দরে কাজ চলবে।

    আমদানিকারক গাজী শামিম উদ্দীন জানান, সরকার ইমপোর্ট পারমিট দেওয়ায় পিয়াজ আমদানি শুরু হয়েছে। বেনাপোল বন্দর থেকে আমদানিকৃত পিয়াজ কেজি ৩৫ টাকায় বিক্রি করা হচ্ছে। আমদানি ও সরবরাহ বাড়লে আরো দাম কমে আসবে।

    সাধারণ পিয়াজ ক্রেতা জসিম জানান, মঙ্গলবার দেশি পিয়াজ কেজি ৪৫ টাকায় কিনেছি। আমদানির খবরে কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। কিছুটা কম দামে পেয়ে উপকার হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ