ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব
  • কমলো সোনার দাম

    কমলো সোনার দাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমছে ১ হাজার ১৬৬ টাকা। ফলে প্রতি ভরি ভালো মানের সোনার দাম কমে দাঁড়াবে ৭৭ হাজার ২১৬ টাকা, যা এতদিন ছিল ৭৮ হাজার ৩৮২ টাকা।

    রবিবার (১৭ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    সোমবার (১৮ জুলাই) থেকে সারা দেশে নতুন দামে সোনা কেনাবেচা করা হবে।

    বাজুস বলছে, আন্তর্জাতিক বাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। 

    এর আগে গত ৭ জুলাই ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানো হয়। তার আগে গত ২৬ মে সোনার দাম  ভরিতে ২ হাজার ৯১৬ টাকা কমানো হয়েছিল।

    অবশ্য এর আগে গত ২১ মে ভরিতে ৪ হাজার ১৯৬ টাকা বৃদ্ধি করে বাজুস। তার চার দিন আগে ১৮ মে প্রতিভরি সোনার দাম ১৭৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

    বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (১৮ জুলাই) থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় খরচ পড়বে ৭৭ হাজার ২১৫ টাকা। ২১ ক্যারেটের খরচ পড়বে ৭৩ হাজার ৭১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৬৩ হাজার ২১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৫২ হাজার ৭২১ টাকা।

    তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম পড়বে ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় কেনাবেচা হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ