ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বাংলাদেশ সফরে ৫টি টি-টুয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া

    বাংলাদেশ সফরে ৫টি টি-টুয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া
    অস্ট্রেলিয়া দল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সফরে তিনটির পরিবর্তে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি খেলতে রাজি হয়েছে অস্ট্রেলিয়া। আগামী অক্টোবরে-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপের।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানান, এই পাঁচটি ম্যাচ আট বা নয় দিনের মধ্যে সম্পন্ন হবে। করোনার যে পরিস্থিতি তাতে ভারত টুর্নামেন্ট শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কি-না তা এখনো আমরা জানি না। তবে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের পরিবর্তে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ করতে চেয়েছিলাম এবং তারা এই প্রস্তাবে রাজি হয়েছে। আট বা নয় দিনের মধ্যে সিরিজটি অনুষ্ঠিত হবে। আমরা টুর্নামেন্টের জন্য আমাদের সেরা প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি।

    ২০১৭ সালের পর আবারো বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সর্বশেষ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিলো।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ