ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব
  • খোলাবাজারে ডলারের দাম তিন-চার টাকা কমেছে

    খোলাবাজারে ডলারের দাম তিন-চার টাকা কমেছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খোলাবাজারে ডলারের দাম টাকার পরিমাণে কিছুটা কমেছে। গত দিনের তুলনায় ডলারের দাম কমেছে তিন থেকে চার টাকা।

    প্রতি ডলার ১০৭ টাকা ৫০ পয়সা থেকে ১০৮ টাকা ৮০ পয়সা দরে বিক্রি হচ্ছে। বুধবার ঢাকার মানি চেঞ্জার ও খোলাবাজার থেকে এই তথ্য জানা গেছে।

    মার্কিন ডলারের দাম ঈদের আগে ও পরে ১০০ থেকে ১০২ টাকার মধ্যে বেচাকেনা চলছিল। মঙ্গলবার সেটি বেড়ে ১১২ টাকায় বিক্রি হলেও বুধবার ডলারের দাম বুধবার কিছুটা কমে গেছে।

    মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, ডলার ১০৭ টাকা ৫০ পয়সা থেকে ১০৮ টাকা ৮০ পয়সা দরে বিক্রি হচ্ছে। গতকাল এটি ১১১ টাকা থেকে ১১২ টাকায় বিক্রি হয়েছে।

    জামান মানি এক্সচেঞ্জ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. জামান বলেন, আমরা ডলার ১০৭ টাকা ও ১০৮ টাকায় আজ বিক্রি করছি। সকালে ১০৬ টাকায় ডলার বিক্রি করেছি বলেও তিনি উল্লেখ করেন।

    বুধবার ডলার ১০৮ টাকা ২০ পয়সা করে কিনে ১০৮ টাকা ৫০ পয়সা দরে বিক্রি হয়েছে। দুপুরের পরও ডলারের এই দাম স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন রেইনবো মানি এক্সচেঞ্জের পরিচালক মো. রফিকুল ইসলাম।

    তিনি বলেন, গতকালের চেয়ে ডলারের দাম তিন থেকে চার টাকা কমেছে। আমাদের লাভ সীমিত। কম দামে কিনতে পারলে আমরা কম দামেই বিক্রি করি।

    ডলারের সংকটের কারণে বাজারে এই অস্থিরতা চলছে। তবে এটি স্থিতিশীল হতে কিছুটা সময় লাগবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।  

    খোলাবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, দুই সপ্তাহ আগে ৯৮ টাকা ডলার প্রতি বিক্রি হলেও গত সপ্তাহের শুরুতে এর দাম ওঠে ১০০ টাকা। গত বুধবার ডলার বিক্রি হয় ১০২ টাকা ৬০ পয়সা পর্যন্ত।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২০ সালের জুলাই থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল। কিন্তু এরপর থেকে বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলার সংকট শুরু হয়, যা এখনও অব্যাহত আছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ