ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • লঞ্চের ভিআইপি কেবিন থেকে ১৩ কেজি গাঁজাসহ আটক ২

    লঞ্চের ভিআইপি কেবিন থেকে ১৩ কেজি গাঁজাসহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় ঢাকা থেকে আসা যাত্রীবাহী লঞ্চ ফারহান-৮ এর ভিআইপি কেবিন থেকে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নৌপুলিশ।

    বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন লঞ্চঘাটে ওই লঞ্চ থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতাররা হলেন- কুমিল্লার শ্রীমন্ত্রপুর গ্রামের আব্দুল মাজেদের ছেলে আব্দুল করিম (৪৫) ও একই জেলার কোতোয়ালির ঠাকুরপাড়ার হুমায়ুন কবিরের ছেলে মো. লিমন (৩৫)।

    মির্জাকালু নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার হাকিমউদ্দিন লঞ্চঘাটে অভিযান পরিচালনা করি। এ সময় ঢাকা থেকে আসা যাত্রীবাহী লঞ্চ ফারহান-৮ এর ভিআইপি কেবিন-১ এ তল্লাশি চালিয়ে সাড়ে ১৩ কেজি গাঁজা দুজনকে আটক করি।

    আটকদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ