ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলায় ১০ টি চোরাই মোটরসাইকেলসহ ৭ জন আটক

    ভোলায় ১০ টি চোরাই মোটরসাইকেলসহ ৭ জন আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় ১০ টি চোরাই মোটরসাইকেলসহ একটি চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন, ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরর্দার। 

    তিনি জানান, গত ২৮ জুন বৃহস্পতিবার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. গোলাম মোস্তফা ও এসআই রাজিব হোসেন ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করে। এসময় ভোলার ভেলুমিয়া থেকে  মোটরসাইকেল চুরির অভিযোগের মূল হোতা মো. জিয়া (২৬) কে  গ্রেফতার করে পুলিশ।

    ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের আঃ রহিমের ছেলে গ্রেফতারকৃত জিয়ার সংবাদে মোটরসাইকেল চুরির বিভিন্ন তথ্য উদঘাটন করা হয়। সে সব তথ্যের ভিত্তিতে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরর্দারের নেতৃত্বে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেনের সহযোগিতায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৯টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এসব মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১৩ লাখ ১০ হাজার টাকা।

    গ্রেফতারকৃত বাকিরা হলেন- ভোলা সদরের আলিনগরের শামসুদ্দিনের ছেলে মো. সোহাগ (২৩),  উকিলপাড়া এলাকার মৃত মোফাজ্জেলের ছেলে মো. রাসেল (৪৩), চর ভেদুরিয়ার মো. শহিদের ছেলে মো. জাকির পন্ডিত (৩৯), মধ্য ভেদুরিয়ার শাহে আলম ফরাজীর ছেলে মো. সালাউদ্দিন (২৮), পশ্চিম ইলিশার আবুল বাশারের ছেলে মো. আলী আজগর (২৫) ও  চর ভেদুরিয়ার মৃত মফিজল হকের ছেলে মো. রাকিব (২৭)। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ