ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • তজুমদ্দিনে ৬ জুয়াড়ি আটক 

    তজুমদ্দিনে ৬ জুয়াড়ি আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে। এ সময় নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। 

    আটককৃতরা হল, মো. শাহিন (২৪), আলামীন (২৫), মো. জাকির (২৫), মো. লোকমান (৩০), শহিদুল (২২) ও মো. ফরিদ উদ্দিন (৩৮)। 

    থানা সুত্রে জানা যায়, শনিবার (৩০ জুলাই) রাতে এসআই সামিম সর্দারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স থানা এলাকায় গ্রেপ্তারী পরোয়ানাসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ শম্ভুপুর গ্রামের মোস্তফা মিয়ার উঠানে অভিযান পরিচালনা করে ৬ জুয়াড়ীকে আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৩৫হাজার ৭শত টাকা জব্দ করা হয়। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
     
    তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জিয়াউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তি অভিযান পরিচালনা করে প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে আটক করা হয়। এসময় কিছু জুয়াড়ি পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ