ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • শ্যালকের প্রেমিকাকে আটকে রেখে দুলাভাইয়ের ধর্ষণ!

    শ্যালকের প্রেমিকাকে আটকে রেখে দুলাভাইয়ের ধর্ষণ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে বাজারে ছবি তুলতে এসে প্রেমিকের খালতো দুলাভাইয়ের ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। গত বৃহস্পতিবার বিকেলে ওই স্কুলছাত্রী উপজেলার ঘোষেরহাট বাজারে আসলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

    জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার ওই ছাত্রী তার স্কুলের ব্যবহারের জন্য ছবি তুলতে ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট বাজারে আসে। সেখানে তার প্রেমিক মোরেলগঞ্জ উপজেলার সন্নাসী এলাকার তরিকুলের সঙ্গে দেখা হয়। এসময় তরিকুলের খালাতো দুলাভাই দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মাসুম হাওলাদার তাদের দেখে তার বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। তিনি তরিকুলকে আগে পাঠিয়ে দিয়ে স্কুলছাত্রীকে দক্ষিণ ইন্দুরকানীর এনামুল মৃধার বাড়িতে নিয়ে যান। সেখানে আটকে রেখে তাকে ধর্ষণ করেন মাসুম হাওলাদার। 

    ওই স্কুলছাত্রী গতকাল শুক্রবার কৌশলে অন্য একজনের ফোনের মাধ্যমে তার প্রেমিক তরিকুলকে জানায়। তরিকুল বিষয়টি স্কুলছাত্রীর স্বজনদের জানায়। পরে স্কুলছাত্রীর মামা ইন্দুরকানী থানা পুলিশের সহযোগিতায় শুক্রবার রাতে এনামুলের বাড়ি থেকে তাকে উদ্ধার করেন।

    স্কুলছাত্রীর নানি বলেন, 'আমার নাতি এতিম। ছোটবেলায় মা মারা গেছে। বাবা অন্যত্র বিয়ে করে চিটাগাং থাকেন। ছবি তুলতে এসে বাড়িতে না গেলে অনেক খোঁজাখুঁজির পর তরিকুলের মাধ্যমে জানতে পারি স্কুলছাত্রীকে আটকে রাখা হয়েছে। তখন পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করি।'

    ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে, সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ