ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সিটিকে হারিয়ে

    চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতলো চেলসি

    চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতলো চেলসি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতলো চেলসি। অন্যদিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেও শিরোপা ঘরে তুলতে পারলো না পেপ গার্দিওলার শিষ্যরা।

    শনিবার রাতে পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোর এস্তাদিও দো দ্রাগাওয়ে মুখোমুখি হয় দুই ইংলিশ জায়ান্ট। যদিও করোনা ভাইরাসের কারণে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু পরিবর্তন করেছে উয়েফা। তুরস্কের ইস্তানবুলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

    এদিন প্রথমার্ধের ৪২ মিনিটের সময় চেলসির কাই হ্যাভার্তজের করা একমাত্র গোলই জয়-পরাজয় নির্ধারণ করে দিল। ম্যানসিটিকে হারিয়ে নয় বছর পর দ্বিতীয়বারেরমত ইউরোপ জয়ের হাসি হাসলো চেলসি। এর আগে ২০১২ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার স্বাদ পায় ক্লাবটি।

    উয়েফা চেয়েছিলো ইংল্যান্ডের ওয়েম্বলিতে ফাইনাল ম্যাচ আয়োজন করতে। কিন্তু এই মুহূর্তে ইংল্যান্ডে যাতায়াতের ব্যাপারে কড়াকড়ি আছে। দুটো ক্লাবই ইংল্যান্ডের হলেও বাইরের দর্শক ইংল্যান্ডে যেতে পারত না। আবার ইংল্যান্ড সরকারও চায়নি দুই ক্লাব তুরস্কে গিয়ে খেলুক।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ