ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ইন্দুরকানীতে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক সহ গ্রেফতার ২

    ইন্দুরকানীতে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক সহ গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরেরর ইন্দুরকানীতে এক স্কুলছাত্রীকে বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

    শনিবার দক্ষিণ ইন্দুরকানীর এক বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করাও হয়েছে বলে ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন।

    আটকরা হলেন, মাসুম হাওলাদার (৩০) জেলার ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের আ. রহমান হাওলাদারের ছেলে এবং তরিকুল ইসলাম (১৮) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার সন্ন্যাসী এলাকার মোয়াজ্জেম খানের ছেলে।

    ধর্ষণের শিকার স্কুলছাত্রীটি বাগেরহাটে এক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

    ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    ওই স্কুল ছাত্রীর নানী জানান, গত বৃহস্পতিবার বিকেলে মোড়েলগঞ্জ থেকে ছবি তুলতে পার্শ্ববর্তী ইন্দুরকানী উপজেলার ঘোষের হাট বাজারে যায় তার নাতনি। সেখানে পূর্ব পরিচিত তরিকুল ইসলামের দেখা হয় ওই মেয়েটির।

    এ সময় তরিকুলের দুলাভাই মাসুম হাওলাদার তাদেরকে দেখে তার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলেন। এরপর তরিকুলকে আগে বাড়িতে পাঠিয়ে দেন তার দুলাভাই মাসুম। তবে ওই স্কুলছাত্রীকে তার বাড়িতে না নিয়ে অন্য এক বাড়িতে নিয়ে গিয়ে দুইদিন আটকে রেখে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ওই নানী।

    স্কুল ছাত্রীর নানী আরও জানান, তার নাতনি বাড়ি ফেরায় অনেক খোঁজাখুজি করেন তারা। পরে তরিকুলের মাধ্যমে জানতে পারে নাতনিকে আটকে রাখার ঘটনা। পরে পুলিশের সহায়তায় শুক্রবার রাতে স্কুল ছাত্রীটিকে উদ্ধার করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ