ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে মুক্তিযুদ্ধের প্রজন্ম মহানগর ও জেলা দক্ষিণের শুভেচ্ছা  ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
  • ভারতে পাচার হওয়া আরেক নির্যাতিতার ভিডিও ভাইরাল

    ভারতে পাচার হওয়া আরেক নির্যাতিতার ভিডিও ভাইরাল
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে নির্যাতনের শিকার এক তরুণীর ভিডিও ভাইরাল হওয়ার রেশ কাটতে না কাটতেই আরও এক নির্যাতিত তরুণীর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, নির্যাতনের পর এ তরুণী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এতে বাংলায় কথোপকথন শোনা যাচ্ছিল। আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা এ ভিডিওর ঘটনাস্থল ও ভুক্তভোগী তরুণী সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। বিষয়টি নিয়ে পুলিশের সাইবার বিশেষজ্ঞরা তদন্ত করছেন। 

    তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে, আগের ভাইরাল ভিডিওতে নির্যাতনকারীদের মাধ্যমেই এ তরুণী নির্যাতিত হয়েছেন। তাকেও টিকটক মডেল বানানোর ফাঁদে ফেলে বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয়েছে। তবে তিনি পাচারকারী চক্রের হাত থেকে কৌশলে পালিয়ে দেশে ফিরে এসেছেন। 

    পুলিশ জানায়, বিভিন্ন সময় ভারতে পাচার হওয়ার পর পালিয়ে কয়েকজন নারী দেশে ফিরেছেন বলে তথ্য পাওয়া গেছে। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বলছে, পাচারের পর ভারত থেকে পালিয়ে আসা ভুক্তভোগীদের নির্মম নির্যাতন করে পতিতাবৃত্তিতে বাধ্য করেছিল চক্রের সদস্যরা। তাদের খুঁজে পাওয়া গেলে, চক্র সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। পাশাপাশি পাচারের রুটও চিহ্নিত করা সম্ভব হবে। 

    পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি মো. শহিদুল্লাহ বলেন, বাংলাদেশ ও ভারতের কয়েকটি রাজ্যের অপরাধীরা মিলে পাচারকারী চক্র গড়ে তুলেছে। ভারতে গ্রেফতার ছয়জন পাচারকারী চক্রের সদস্য। তরুণ-তরুণীরা টিকটক করতে গিয়ে একটি ফেসবুকে যুক্ত হয়। এ গ্রুপের পৃষ্ঠপোষক আন্তর্জাতিক মানব পাচারকারী চক্র। ওই গ্রুপ থেকে তরুণীদের টার্গেট করে ফাঁদে ফেলে পাচার করা হয়। 

    আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, টিকটকারদের ফেসবুক গ্রুপের অ্যাডমিনসহ সংশ্লিষ্টদের খুঁজে বের করতে প্রযুক্তিগত তদন্তের পাশাপাশি ম্যানুয়ালি খোঁজ নেওয়া হচ্ছে। অনেককেই শনাক্ত করা গেছে। এদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তাদের আরও কোনো গ্রুপ আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। 
    পাচারের শিকার এক বাংলাদেশি তরুণীকে বীভৎস কায়দায় নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ২৩ বছর বয়সি ওই তরুণীকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতনের পর দলবেঁধে ধর্ষণ করা হয়। ওই ভিডিওর সূত্র ধরে বৃহস্পতিবার ছয়জনের ওই দলটিকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। গ্রেফতার সবাই একই গ্রুপের এবং তারা বাংলাদেশি। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ