ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ল!

    বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ল!
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে দেশটি। এর ফলে এই তিন দেশ থেকে কেউ ইতালিতে প্রবেশ করতে পারবে না। তবে ইতালির নাগরিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

    ডয়েচে ভেলের খবরে বলা হয়, কভিডের ভারতীয় ধরন মোকাবেলায় গত এপ্রিলের শেষে এসে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করে ইতালি। এটি কার্যকর ছিল রবিবার (৩০ মে) পর্যন্ত। এরপর এদিনই আবারও এই নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এই দফায় মেয়াদ বাড়িয়ে তা এখন ২১ জুন পর্যন্ত করা হয়েছে। এক বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারেন্সার মুখপাত্র।

    এর আগে গত বছরের জুলাইয়ে ঢাকা থেকে যাওয়া যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যকের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ইতালি কর্তৃপক্ষ। বাংলাদেশিদের জন্য দেশটিতে প্রবেশের নিষেধাজ্ঞা ওঠে গত অক্টোবর মাসে।

    গত ২৯ মে নতুন করে বাংলাদেশসহ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইতালি৷ সে সময় ভারত থেকে আসা একটি ফ্লাইটের ২১৩ যাত্রীর ২৩ জনের করোনা শনাক্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়৷

    উল্লেখ্য, গত বছরের শেষ দিকে বি.১.৬১৭ নামে করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়েছে ভারতে৷ দেশটিতে মারাত্মকভাবে করোনা ছড়িয়ে পড়ার জন্য এটিকে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ