ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাত্র ৬০ হাজার টাকায় সাড়ে ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বোরহানউদ্দিনে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রাণ গেল শিশুর, আহত মা বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার গৌরনদীতে অ্যাম্বুলেন্স-মাহিন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল নারীর বরিশালে ১২ বছর পর মাদক মামলায় ২ আসামির যাবজ্জীবন বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: জেলা প্রশাসক  বরিশালে বিশ্ব বসতি দিবসে র‍্যালি 
  • বাউফলে এসএসসি পরীক্ষার্থী বোনের সামনে ভাইকে মারধর

    বাউফলে এসএসসি পরীক্ষার্থী বোনের সামনে ভাইকে মারধর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এসএসসি পরীক্ষার্থী মাফিয়া আক্তার ওরফে তিশার (১৫) জন্য অপেক্ষা করছিলেন তা‍ঁরই বড় ভাই মো. তানভীর হোসেন (২০)। পরীক্ষা শেষে বের হয়ে আসছিল মাফিয়া আক্তার। ভাইয়ের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে অতর্কিত হামলা চালায় কতিপয় দুর্বৃত্ত। এলোপাতাড়ি পিটিয়ে ও কিল-ঘুসি মেরে আহত করে চলে যায়। আহত তানভীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার দুপুর একটার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল ও কলেজের পুর্ব পাশের ফটকে (গেট) ওই ঘটনা ঘটেছে।

    তানভীর হোসেন উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়নের চেয়ারম্যান এএসএম মহসীনের ভাতিজা। তাঁর (তানভীর) বাবা আহসান হাবিব একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার)।

    তানভীরের বোন মাফিয়া আক্তার এ বছর উপজেলার নুরাইনপুর অগ্রণী বিদ্যাপীট থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। আজ ছিল গনিত বিষয়ের পরীক্ষা। বোনকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া ও বাড়িতে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব পালন করে আসছিলেন তানভীর।

    তানভীর বলেন, মাফিয়া আক্তারকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হব। ঠিক ওই সময় কোনো কারণ ছাড়াই তাঁর বোনের সামনে স্থানীয় ১০-১২ জনের একটি দল তাঁর ওপর হামলা চালিয়েছে।

    মাফিয়া আক্তার বলে,আমি চিৎকার করলেও ওরা আমার ভাইকে ছাড়েনি।

    তানভীরের বাবা অভিযোগ করেছেন, সম্প্রতি অনুষ্ঠিত (৬ সেপ্টেম্বর) নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচনে তাঁর বড় ভাই এএসএম মহসীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ওই নির্বাচনকে কেন্দ্র করে ভাড়াটে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা তাঁর ছেলের ওপর হামলা চালিয়েছে।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,‘বিষয়টি তাঁর জানা নাই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ