ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ভান্ডারিয়া পৌরসভা চ্যাম্পিয়ন

    বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ভান্ডারিয়া পৌরসভা চ্যাম্পিয়ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার (৩১ মে) স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেল ৪টা ২০মিনিটে খেলা শুরু হয়। 

    প্রথম ও দ্বিতীয় দফায় ৬০মিনিটের খেলায় অংশ গ্রহনকারী দল ইকড়ি ইউনিয়ন একাদশকে ৩-১গোলে পারজিত করে ভাণ্ডারিয়া পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। 

    এছাড়াও বক্তব্য রাখেন, ইকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউন কবির হাওলাদার, ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জামল উদ্দিন মিয়া স্বপন, টুর্নামেন্টের কমিটির আহবায়ক শফিকুল ইসলাম আজাদ, শহিদুল ইসলাম মল্লিক প্রমুখ। খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন মো. নজরুল ইসলাম বিশ্বাস, সহকারি রেফারী মিঠু মন্ডল ও রাকিব সিকদার।

    ধারাভাষ্যে ছিলেন তুহিন তালুকদার। পরে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি। এ টুর্নামেন্টে পৌরসভা একাদশ সহ উপজেলার বাকি ছয়টি ইউনিয়নের পক্ষ থেকে একটি করে মোট ৭টি দল অংশগ্রহণ করে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ