ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা বরিশাল নগরীর পলাশপুর থেকে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩
  • আট বছরে আয়োজিত হবে ৬টি বিশ্বকাপ 

    আট বছরে আয়োজিত হবে ৬টি বিশ্বকাপ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১ জুন ছিল আইসিসির কার্যনির্বাহী বোর্ডের সভা। এই সভা ছিল খুবই গুরুত্বপূর্ণ। অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে এই সভায়। সবচেয়ে বড় কথা আগামী দিনে ক্রিকেট বিশ্বকাপ কেমন হবে, সে রূপরেখাও দাঁড় করিয়ে ফেলেছে আইসিসি।

    ২০২৩ থেকে ২০৩১ - এই আট বছরে নিজেদের ক্রীড়াসূচি ঠিক করে ফেলেছে ক্রিকেটের আন্তর্জাতিক অভিভাবক সংস্থা। আগেই জানিয়েছে তারা, বিশ্বকাপে বাড়ানো হচ্ছে দলের সংখ্যা। ওয়ানডে বিশ্বকাপে দল বাড়িয়ে করা হবে ১৪টি। ফিরবে সুপার সিক্স পদ্ধতি। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দল বাড়িয়ে করা হচ্ছে ২০টি।

    ২০২৪-২০৩১, এই আট বছরে আয়োজিত হবে ছেলেদের ৬টি বিশ্বকাপ। শুধু তাই নয়, ফিরিয়ে আনা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে ৪টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মঙ্গলবারের বোর্ড মিটিংয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার পক্ষ থেকে এমনই ঠাসা সূচি ঘোষণা করা হয় আইসিসির পক্ষ থেকে।

    ২০২৩ পর্যন্ত যাবতীয় আইসিসি ইভেন্ট নির্ধারিত রয়েছে আগে থেকেই। চলতি বছরের পর ২০২২-এ ফের অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ সালে আয়োজিত হবে ওয়ানডে বিশ্বকাপ। মঙ্গলবার আইসিসির বৈঠকে সিলমোহর পড়ে পরের আট বছরের আইসিসি ইভেন্টে।

    শুধু ছেলেদের ইভেন্টই নয়, বরং এই সময়ের মধ্যে আয়োজিত হবে মেয়েদের ৬টি বিশ্বকাপ ও ২টি টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ছেলেদের ৪টি বিশ্বকাপ ও মেয়েদের ৪টি টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজিত হবে এই আট বছরে।

    এবার দেখে নেওয়া যাক কোন বছর আয়োজিত হবে কোন কোন আইসিসি ইভেন্ট...

    ২০২৪
    ১. ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দল, ৫৫টি ম্যাচ)।
    ২. মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (১০ দল, ২৩টি ম্যাচ)।
    ৩. ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

    ২০২৫
    ১. ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি (৮ দল, ১৫ ম্যাচ)।
    ২. টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (২ দল, ১টি ম্যাচ)।
    ৩. মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ (৮ দল, ৩১টি ম্যাচ)।
    ৪. মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

    ২০২৬
    ১. ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দল, ৫৫ ম্যাচ)।
    ২. মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (১২ দল, ৩৩ ম্যাচ)।
    ৩. ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

    ২০২৭
    ১. ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ (১৪ দল, ৫৪ ম্যাচ)।
    ২. টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (২ দল, ১ ম্যাচ)।
    ৩. মেয়েদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি (৬ দল, ১৬ ম্যাচ)।
    ৪. মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

    ২০২৮
    ১. ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দল, ৫৫ ম্যাচ)।
    ২. মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (১২ দল, ৩৩ ম্যাচ)।
    ৩. ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

    ২০২৯
    ১. ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি (৮ দল, ১৫ ম্যাচ)।
    ২. টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (২ দল, ১ ম্যাচ)।
    ৩. মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ (১০ দল, ৪৮ ম্যাচ)।
    ৪. মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

    ২০৩০
    ১. ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দল, ৫৫ ম্যাচ)।
    ২. মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (১২ দল, ৩৩ ম্যাচ)।
    ৩. ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

    ২০৩১

    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ