ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • আরও ১ বছর চিনি রপ্তানি করবে না ভারত

    আরও ১ বছর চিনি রপ্তানি করবে না ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে ভারত সরকার। ২০২৩ সালের বছরের ৩১ অক্টোবর পর্যন্ত এই রপ্তানি নিষেধাজ্ঞা চলবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

    এর  আগে, দেশের বাজারে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে ২০২২ সালের মে মাসে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত সরকার। তখন বলা হয়েছিল ৩১ অক্টোবর পর্যন্ত ভারত থেকে চিনি রপ্তানি বন্ধ থাকবে।

    এর মধ্যেই শুক্রবার (২৮ অক্টোবর) ভারত সরকারের আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত সংস্থা নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে। তবে এই সময়ের মধ্যেও যেকোনো সময় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে বলেও সরকারি নির্দেশনায় জানানো হয়েছে।

    ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটি থেকে ২০২১-২২ অর্থবছরে (এপ্রিল-ফেব্রুয়ারি) ৫৬১ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের চিনি বাংলাদেশে এসেছে।

    ভারতের বেসরকারি চিনি কল মালিকদের সংগঠন ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশন জানিয়েছে, এই মৌসুমে ভারতে ৪ কোটি ১৫ লাখ টন চিনি উৎপাদিত হতে পারে। এর মধ্যে সাড়ে ৪৫ লাখ টন চিনি অ্যালকোহল উৎপাদনে ব্যবহার হতে পারে। এর পরও যে চিনি থাকবে তা গত মৌসুমের চেয়ে বেশি।

    ২০২১-২২ অর্থবছরে ভারত রেকর্ড ১ কোটি ১২ লাখ টন চিনি রপ্তানি করেছে। এর ফলে দেশটির বাজারে চিনির মজুদ এক দশকের মধ্যে দ্বিতীয় সর্বনিম্নে পৌঁছেছে। গত ৩০ সেপ্টেম্বর দেশটির চিনি মজুদ আনুমানিক ৬৫ লাখ টনে নেমে গেছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ