ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • গণপরিবহনের স্বীকৃতি পাচ্ছে মাইক্রোবাস 

    গণপরিবহনের স্বীকৃতি পাচ্ছে মাইক্রোবাস 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাইক্রোবাসকে আনুষ্ঠানিকভাবে গণপরিবহন হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। সেই লক্ষ্যে জাতীয় সংসদে আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মাইক্রোবাস আমদানিতে শুল্কহার কমানোর প্রস্তাব করা হয়েছে।

    বৃহস্পতিবার বিকালে সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্রস্তাব করেন। অথমন্ত্রী তার বাজেট বক্তব্যে বলেন, নছিমন ও লেগুনার মতো দুর্ঘটনাপ্রবণ যানবাহনের ব্যবহার নিরুৎসাহিত করে বিকল্প গণপরিবহন হিসেবে মাইক্রোবাস ব্যবহারে উৎসাহিত করতে চাই। সে জন্য মাইক্রোবাস আমদানিতে শুল্কহার কমানোর প্রস্তাব করছি।

    তিনি বলেন, শুধু মাইক্রোবাস নয়, দাম কমবে জ্বালানি সাশ্রয়ী ‘মপেড’ (নকশায় ছোট ও ৫০ সিসির মধ্যে ক্ষমতাসম্পন্ন) মোটরসাইকেলেরও। কারণ মপেড মোটরসাইকেল ক্ষুদ্র ব্যবসায়ী ও জনসাধারণের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে মপেড আমদানিতে শুল্কহার কমানোর প্রস্তাব করছি। 

    পরিবেশবান্ধব হাইব্রিড গাড়ির ব্যবহার উৎসাহিত করতে এ ধরনের গাড়ি আমদানির ওপর শুল্কহার পুনর্বিন্যাস করার কথা জানান অর্থমন্ত্রী। এ ছাড়া ডাম্পার ও টিপার সংযোজনকারী শিল্পের সুরক্ষায় সিকেডি অবস্থায় ডাম্পার বা টিপার আমদানির ক্ষেত্রে শুল্কহার কমানোর প্রস্তাব করেছেন মুস্তফা কামাল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ