ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালা পরিপালন করবে ইসলামী আন্দোলন ‘গুপ্ত’ সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান বরিশ‍ালে নির্বাচনী জনসভায় স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জু’র নেতৃত্বে শত শত নেতাকর্মী যোগ দেন  বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে মালামাল পুড়ে ছাই ক্ষমতায় গেলে আর কোনো ফেলানিকে কাঁটাতারে ঝুলে থাকতে হবে না যে দলের নেতা মা-বোনদের সম্মান করে না, তারা কখনো বেহেশতে যেতে পারবে? এক নজরে দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে সহিংসতার চিত্র ‘শিশুটিকে গরম খুন্তির সেঁকা দেওয়া হতো’, স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে মহিমান্বিত রজনী পবিত্র শব-ই বরাত ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো ৫০ টাকা
  • ‘ইহুদিবিরোধী’ পোস্ট, গুগলের বিভাগীয় প্রধান বরখাস্ত

    ‘ইহুদিবিরোধী’ পোস্ট, গুগলের বিভাগীয় প্রধান বরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইহুদি বিরোধী পোস্ট শেয়ার করে বরখাস্ত হয়েছেন গুগলের ‘বৈচিত্র্য বিভাগের’ প্রধান কামাউ বব।২০০৭ সালে একটি পোস্টে তিনি লিখেছেন, ইহুদিদের ‘যুদ্ধ এবং হত্যার’ জন্য অতৃপ্ত ক্ষুদা রয়েছে।  

    সম্প্রতি ইসরাইল-ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাতের সময় এ বিষয়টি আবার সামনে আসে। যদিও পোস্টটি ডিলিট করা হয়েছে। 

    বৃহস্পতিবার গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, 
    আগামী দিনগুলোতে কামাউ বব আমাদের বৈচিত্র্য বিভাগের সঙ্গে আর থাকছেন না।

    ‘আমাদের বৈচিত্র্য বিভাগের এক সদস্যের লেখা এমন পোস্টের তীব্র নিন্দা জানাই। যা ইহুদি সম্প্রদায়ের মানুষদের মনে ব্যাথার সৃষ্টি করেছে’, যোগ করেন তিনি।

    গুগলের এই কর্মকর্তা আরও বলেন, লেখাটি সন্দেহাতীতভাবে বেদনাদায়ক। ইতিমধ্যে নিজ অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছেন লেখক। সে আমাদের বৈচিত্র্য বিভাগের সঙ্গে আর থাকছেন না।

    সমাজে ইহুদি বিরোধীদের কোনো জায়গা নেই মন্তব্য করে তিনি বলেন, এটি এমন সময়ে এলো যখন চারদিকে ইহুদি বিরোধী হামলা ক্রমশ বাড়ছে। আমরা ইহুদি সম্প্রদায়ের পাশে দাঁড়াচ্ছি এবং এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ