ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ঘুরে দাঁড়িয়ে ড্র, বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় পয়েন্ট বাংলাদেশের

    ঘুরে দাঁড়িয়ে ড্র, বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় পয়েন্ট বাংলাদেশের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে বাংলাদেশ। সেই শঙ্কা কাটিয়ে ম্যাচে সমতা ফিরিয়েছেন তপু বর্মণ। ম্যাচের ৮৪তম মিনিটে এই ডিফেন্ডারের গোলে ম্যাচে এখন ১-১ সমতা। বিরতির পর ম্যাচর ৪৮তম মিনিটে আফগানিস্তানের হয়ে প্রথম গোলটি করেছেন আমিরুদ্দিন মোহাম্মদ আনোয়ার শরিফি।

    বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। বল দখলে এগিয়ে থাকলেও জামাল ভূঁইয়াদের পরাস্ত করতে পারেনি আফগানিস্তান। 

    অন্যদিকে আফগানের জাল লক্ষ্য করে দুবার শর্ট নেন জামাল ভুঁইয়ারা। বিপরীতে বাংলাদেশের গোলপোস্টে পাঁচবার শট নেন আফগান ফুটবলাররা। তবে কোনো দলই গোলের দেখা না পেলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

    বিরতির পর ৪৮ মিনিটের সময় আবদুল্লাহ মোহাম্মদ আনওয়ার শরিফ ডান দিক থেকে ডি বক্সে বল পেয়ে নিখুঁত শটে বাংলাদেশের জালে বল জড়ান। বাংলাদেশ পিছিয়ে ০-১ গোলে। ম্যাচের ৮২ মিনিটে গোলে করে বাংলাদেশকে সমতায় ফেরান তপু বর্মণ। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ