ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • সোনার দাম ফের বাড়ল

    সোনার দাম ফের বাড়ল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাঁচ দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের প্র‌তি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক হাজার ৭৫০ টাকা। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম বেড়ে দাঁড়াবে ৮৪ হাজার ২১৪ টাকা। যা এতদিন ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা।

    বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

    বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) থেকে সারা দেশে নতুন দর কার্যকর হবে।

    নতুন দাম অনুযায়ী, শুক্রবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ৮৪ হাজার ২১৪ টাকায় বিক্রি করা হবে। ২১ ক্যারেটের সোনা বিক্রি হবে ৮০ হাজার ৩৬৫ টাকা। ১৮ ক্যারেটের সোনা ৬৮ হাজার ৯৩৪ টাকা আর সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ৫৬ হাজার ৬৮৭ টাকায় বিক্রি করা হবে।
     
    তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

    এর আগে সবশেষ গত শনিবার (১২ নভেম্বর) বাজুস সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। যা পরের দিন ১৩ নভেম্বর থেকে কার্যকর হয়। ওই দাম অনুযায়ী আজ সোনা কেনাবেচা হয়েছে ২২ ক্যারেটের প্রতি ভরি ৮২ হাজার ৪৬৪ টাকা, ২১ ক্যারেটের ভরি ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ৫৫ হাজার ৫২১ টাকা।
     
    এরও আগে সোনার দাম নির্ধারণ করা হয় গত ২৪ অক্টোবর; যা ২৫ অক্টোবর থেকে কার্যকর হয়। ওই সময় ২২ ক্যারেটের সোনার দাম ছিল ৮০ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের ৭৬ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৫ হাজার ৫৫২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি সোনার দাম ছিল ৫৪ হাজার ৩৫৪ টাকা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ