ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • ‘জানুয়ারি থেকে ডলার সংকট থাকবে না’-সালমান এফ রহমান

    ‘জানুয়ারি থেকে ডলার সংকট থাকবে না’-সালমান এফ রহমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী বছরের জানুয়ারি থেকে দেশের কোনো ব্যাংকে ডলার–সংকট থাকবে না ও পণ্য আমদানিতে কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। 

    শনিবার (২৬ নভেম্বর) মেহেরপুরের মুজিবনগর শহীদ স্মৃতি কমপ্লেক্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

    সালমান এফ রহমান বলেন, আগামী জানুয়ারি থেকে দেশের কোনো ব্যাংকে ডলার–সংকট থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যে কাজ করছেন। রমজান মাসের আগে যে সব পণ্য আমদানি করতে হবে সেগুলো নিয়েও কোনো সমস্যা হবে না। আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়ে গেছে। দেশের বাজারে সেই প্রভাব পড়েছে। এক কোটি পরিবার, অর্থাৎ পাঁচ কোটি মানুষকে নানা মাধ্যমে সহযোগিতা করছে সরকার। এ কারণে দেশে কোনো সমস্যা হবে না।

    উপদেষ্টা বলেন, মেহেরপুর জেলা কৃষিভিত্তিক এলাকা। এখানে নানা ধরনের ফসল উৎপন্ন হয়। দেশের সব এলাকায় শিল্পপ্রতিষ্ঠান করতে হবে এমন কথা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি এলাকা নষ্ট করে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ করা যাবে না। এসব এলাকায় একই জমিতে তিন থেকে চারবার ফসল উৎপন্ন হয়।

    এ সময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলমসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ