ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • নভেম্বরে বেড়েছে প্রবাসী আয়

    নভেম্বরে বেড়েছে প্রবাসী আয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৈধ পথে প্রবাসী আয় পাঠাতে নানামুখী উদ্যোগের মধ্যেই নভেম্বরে কিছুটা সুফল মিলেছে। নভেম্বরে প্রবাসী আয় এসেছে ১৫৯ কোটি ডলার, যা টাকার অংকে ১৭ হাজার ৬৩ কোটি টাকা (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে)।

    এটা তিন মাসের মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, সেপ্টেম্বর ও আক্টোবর দুই মাসে প্রবাসী আয়ে কিছুটা ভাটার টান তৈরি হয়। জুলাই, আগস্ট দুই মাস যথাক্রমে ২০৯ কোটি ৬৩ লাখ ও ২০৩ কোটি ৬৯ লাখ ডলার আসার পরই সেপ্টেম্বর-অক্টোবরে প্রবাসী আয় কমে আসে। ওই দুই মাসে প্রবাসী আয় আসে ১৫৩ কোটি ৯৬ লাখ ও ১৫২ কোটি ৫৫ লাখ ডলার।

    এরপর নভেম্বর মাসে কিছুটা বৃদ্ধি পেয়েছে। ডলার সংকটের মধ্যে কিছুটা স্বস্তিও দিল এ খবর।

    তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে একক ব্যাংক হিসাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। বেসরকারি খাতের এ ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ডলার। এছাড়া অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৫৭ লাখ ডলার, ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৫৮ লাখ ডলার, সোনালী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৯৪ লাখ ডলার এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।

    চলতি ২০২২-২৩ অর্থবছরের নভেম্বরে সরকারি মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৬ কোটি ৮০ লাখ ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ৯৩ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ লাখ ডলার এবং বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ২১ লাখ ডলার।

    ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় উৎসাহিত করতে সরকার নানামুখি পদক্ষেপ নিয়েছে। ব্যাংক ও মানি এক্সচেঞ্জে অর্থ পাঠানোর ফি প্রত্যাহার করা হয়েছে। আগে থেকেই রেমিট্যান্সের ওপর আড়াই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) যৌথভাবে ব্যাংকগুলোকে রেমিট্যান্স কেনার জন্য দাম নির্ধারণ করে দিয়েছে। বর্তমানে ১০৭ টাকায় রেমিট্যান্স ও ১০০ টাকায় রপ্তানি বিলের মাধ্যমে আসা ডলার সংগ্রহ করছে ব্যাংক।

    এসব উদ্যোগের ফল নভেম্বরে মিলেছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, এ ধারা আগামীতেও চলমান থাকবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ