ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • ২৫ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে এআইআইবি

    ২৫ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে এআইআইবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশকে ২৫ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)। প্রতি ডলার ১০৩ টাকা ৬৯ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ ২ হাজার ৫৯২ কোটি টাকা।

    বুধবার রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং এআইআইবির মধ্যে এ সংক্রান্ত ঋণ চুক্তি সই হয়েছে।

    সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং এআইআইবির ভাইস প্রেসিডেন্ট উরজিট আর প্যাটেল চুক্তিতে সই করেন। স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলেন্স প্রোগ্রামের আওতায় বাজেট সহায়তা পাবে বাংলাদেশ।

    এ কর্মসূচির উদ্দেশ্য বাংলাদেশের সামাজিক উন্নয়নকে অধিক সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক করতে পদক্ষেপ নেওয়া। কর্মসূচির সুনির্দিষ্ট উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, সামাজিক সুরক্ষা ব্যবস্থার পরিধি এবং দক্ষতার উন্নয়ন, সুবিধাবঞ্চিত মানুষের আর্থিক অন্তর্ভুক্তির উন্নয়ন ও অধিক সুযোগ সৃষ্টি। এ কর্মসূচির মাধ্যমে জীবনচক্রের সামাজিক ও স্বাস্থ্য চাহিদার প্রতি রেসপন্স সিস্টেম (সাড়াদান প্রক্রিয়া) শক্তিশালী করা হবে।

    এআইআইবি থেকে পাওয়া ঋণ তিন বছরের গ্রেস পিরিয়ডসহ সাড়ে ২৬ বছরে পরিশোধ করতে হবে। এআইআইবি ২০১৬ সালের কার্যক্রম শুরু করে এবং গত পাঁচ বছরে বাংলাদেশে এআইআইবির বিনিয়োগ ২ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলার। কোভিড পরিস্থিতি মোকাবিলাসহ সরকারের নেওয়া প্রণোদনা কর্মসূচি ও কোভিড পরবর্তী অর্থনীতিকে পুনরুদ্ধার এবং টেকসই প্রবৃদ্ধি অব্যাহত রাখতে বাজেট সহায়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ