ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • মৃত ভাইয়ের স্মরণে খেলতে নেমে মারা গেলেন আরেক ভাই

     মৃত ভাইয়ের স্মরণে খেলতে নেমে মারা গেলেন আরেক ভাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৃত ভাইয়ের স্মরণে ফুটবল ম্যাচে খেলতে নেমে মারা গেলেন আরেক ভাই।  তিন বছর আগে ২০১৮ সালে সাইক্লিং করতে করতে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান রোক্কো নামে এক যুবক। সেই ভাইয়ের অকাল মৃত্যুর স্মরণে আয়োজিত ফুটবল ম্যাচ খেলতে নেমে একইভাবে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন ফুটবলার জিউসেপ্পে পেরিনো। 

    ইতালির নেপলসে গত বুধবার এই হৃদয়বিদারক ও বিস্ময়কর ঘটনা ঘটেছে। ইতালির গণমাধ্যম জানিয়েছে, সদ্য প্রয়াত জিউসেপ্পে পেরিনো ইতালির ক্লাব ফুটবলের খেলোয়াড় ছিলেন। গত ১০ বছর ধরে পার্মা কালসিও ক্লাবে খেলতেন। এর আগে ইবোলিতানা ক্লাবের হয়ে খেলতেন। ইতালির নেপলসে গত ২ জুন এই ঘটনা ঘটে। 

    জিউসেপ্পে পেরিনো—নামটা অচেনা লাগাই স্বাভাবিক। ২৯ বছর বয়সী এ ফুটবলার খেলতেন ইতালির ক্লাব ফুটবলে। ইবোলিতানা থেকে ২০১২ সালে তিনি পার্মায় যোগ দিয়েছিলেন। গত বুধবার ম্যাচ চলাকালে মাঠেই বুকে হাত রেখে মাটিতে লুটিয়ে পড়েন পেরিনো। বিষয়টি নজরে এলেই রেফারির বাঁশিতে খেলা থমকে যায়।

     চিকিৎসক দল মাঠে ছুটে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ হয়নি। মাঠেই সবার সামনে মৃতু হয় পিরনোর। তার বয়স হয়েছিল ২৯ বছর।  স্থানীয় কর্তৃপক্ষ তার এই আকস্মিক মৃত্যুর কারণ খুঁজে বের করতে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। এদিকে পিরনোর অকাল মৃত্যুতে শোক জানিয়ে তার ক্লাব পার্মা টুইট করেছে। তারা লিখেছে, ‘জিউসেপ্পের মৃত্যুর পর পার্মার সবাই পেরিনো পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছে।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ