ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত  মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল
  • প্রথম ১০ মাসে ৯২ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি

    প্রথম ১০ মাসে ৯২ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) প্রায় ৯২ হাজার কোটি টাকার (৯১ হাজার ৮৭৭ কোটি) সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এ সময়ে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পরিশোধ হয়েছে ৫৭ হাজার ১৪৮ কোটি টাকা। ফলে সঞ্চয়পত্র থেকে উল্লিখিত সময় সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে প্রায় ৩৪ হাজার ৭২৯ কোটি টাকা। সঞ্চয়পত্র অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

    সংশ্লিষ্টরা জানান, মূলধন নিরাপদ ও বেশি লাভের আশায় সাধারণ মানুষের কাছে বিনিয়োগের প্রথম পছন্দ এখন সঞ্চয়পত্র। তাই সঞ্চয়পত্র কেনায় ঝুঁকছেন বিনিয়োগকারীরা। করোনা মহামারির সৃষ্ট অর্থনৈতিক সংকটের মধ্যেও বেড়েছে সঞ্চয়পত্র বিক্রি। 

    তাদের মতে, একদিকে ব্যাংকে আমানতের সুদহার কম। অন্যদিকে দুর্নীতি অনিয়মের কারণে কয়েকটি ব্যাংক সাধারণ মানুষের আস্থা হারিয়েছে। আর নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের হাতেগোনা কয়েকটি ছাড়া বেশিরভাগই রোগাক্রান্ত। বিশেষ করে ৬টি প্রতিষ্ঠান আমানত ফেরত দিতে পারছে না। এসব কারণে বিনিয়োগের জন্য সঞ্চয়পত্রকে ঝুঁকিমুক্ত ও নিরাপদ মনে করছেন সাধারণ মানুষ। তাই বিভিন্ন শর্ত পরিপালন করেই সঞ্চয়পত্রে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। 

    জানা যায়, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র থেকে যে অঙ্কের ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছিল, তার চেয়ে প্রায় ৭৪ শতাংশ এবং সংশোধিত লক্ষ্যমাত্রার প্রায় ১৫ শতাংশ বেশি ঋণ নিয়েছে সরকার। চলতি অর্থবছরে বাজেটে লক্ষ্য ছিল ২০ হাজার কোটি টাকা। তবে সঞ্চয়পত্র বিক্রি বেড়ে যাওয়ায় সংশোধন করে তা বাড়িয়ে ৩০ হাজার ৩০৩ কোটি টাকা করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ