ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশিসহ ১৫৬ প্রবাসী আটক

    মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশিসহ ১৫৬ প্রবাসী আটক
    দাতুক খায়রুল দাযাইমি দাউদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে হঠাৎ করেই অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় রবিবার (৬ জুন) রাত ১১টার দিকে সাইবারজায়া এলাকার একটি নির্মাণ স্থাপনায় চালানো অভিযানে ৬২ বাংলাদেশিসহ ১৫৬ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়েছে। খবর প্রকাশ করেছে দ্য স্টার মালয়েশিয়া।

    প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ বলেন, ১২ নারী ও দুই শিশু মোট ২০২ জনকে ধরতে সেখানে অভিযান চালানো হয়। তারা সবাই ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার ও ভারতের নাগরিক। শেষ পর্যন্ত ১৫৬ জনকে আটক করা হয়েছে।

    আটককৃতদের মধ্যে ৬২ জন বাংলাদেশি, ইন্দোনেশিয়ান ৪২ জন, মিয়ানমারের ২৯ জন, নেপালের ২০ জন, পাকিস্থান ও ভারতের একজন। তাদের সবার বয়স ৪ থেকে ৫০ বছরের মধ্যে। এদের কারো কাছেই বৈধ ভ্রমণ এবং শনাক্তকারী দলিল ছিল না, যোগ করেন তিনি।

    বলেন, এই লোকগুলো যেখানে বসবাস করছিলেন সেখানে অবৈধ সংযোগের মাধ্যমে পানি এবং বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। তিন মাস ধরে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্স, জাতীয় নিবন্ধকরণ বিভাগ এবং পুলিশ সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়েছে।

    অভিযানের পর সাংবাদিকদের দাতুক খায়রুল দাযাইমি দাউদ বলেন, করোনার সংক্রমণ রোধে নির্মাণ শ্রমিকরা এসওপি অনুযায়ী কাজ করছেন কিনা তা নিশ্চিত করতেই এ অভিযান। কিন্তু দেখা গেছে, তাদের অধিকাংশের কাছেই করোনা পরীক্ষার কাগজপত্র নেই।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ