ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • নেছারাবাদে বজ্রপাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

    নেছারাবাদে বজ্রপাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বজ্রপাতে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) দুপুরে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের গুয়ারেখা গ্রামের এ ঘটনা ঘটে।

    মৃতরা হলেন- গুয়ারেখা গ্রামের মৃত আব্দুল কাদেরের পুত্র আবুল কালাম শেখ (৫২) ও তার স্ত্রী জাহানারা বেগম (৪০)। 

    গুয়ারেখা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর জানান, দুপুরে রান্নাঘরের টিন মেরামতের জন্য আবুল কালাম রান্না ঘরের চালের উপরে ওঠে। রান্নাঘরের নিচে থেকে তার স্ত্রী জাহানারা বেগম তাকে সাহায্যে করছিলো। এসময় হঠাৎ তাদের উপরে বজ্রপাতের ঘটনা ঘটলে তারা স্বামী ও স্ত্রী দুইজনই মারা যায়। 

    স্বরুপকাঠী থানার ওসি আবীর মো: হোসাইন জানান,  মৃত দুই জনের লাশ তাদের বাড়িতে আছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ