ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • পদ্মাসেতুর উদ্বোধন স্মরণে ১০০ টাকার স্মারক মুদ্রা, দাম ৫ হাজার টাকা

    পদ্মাসেতুর উদ্বোধন স্মরণে ১০০ টাকার স্মারক মুদ্রা, দাম ৫ হাজার টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পদ্মা সেতুর উদ্বোধন স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ১০০ টাকা মূল্যমান স্মারক রৌপ্য মুদ্রা মুদ্রণ করেছে।  

    রোববার (২২ জানুয়ারি) থেকে স্মারক রৌপ্য মুদ্রাটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে এবং পরে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে।

    স্মারক বাক্সসহ স্মারক রৌপ্য মুদ্রাটির দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।


    ১০০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাস বিশিষ্ট ঢেউ খেলানো আকৃতির এবং ৯২৫ ফাইন সিলভার দ্বারা নির্মিত স্মারক রৌপ্য মুদ্রাটির ওজন ৩০ গ্রাম।  

    স্মারক রৌপ্য মুদ্রার সম্মুখভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, প্রতিকৃতির উপরিভাগে জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু এবং নিচের ভাগে বাংলাদেশ ব্যাংক, মূল্যমান ১০০ ও একশত টাকা অর্ধবৃত্তাকারভাবে মুদ্রিত।

    স্মারক মুদ্রার পেছনভাগে পদ্মা সেতুর একটি ছবি এবং সেতুর উপরে Padma Bridge- The Symbol of national pride ও One Hundred Taka এবং মুদ্রণ সাল ২০২২ অর্ধবৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ