ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ৭ দফা দাবিতে যুবঅধিকার পরিষদের মানববন্ধন

    ৭ দফা দাবিতে যুবঅধিকার পরিষদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘দয়া নয় কর্ম চাই, বাঁচার মত বাচতে চাই’ শ্লোগানে ঝালকাঠিতে সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঝালকাঠি জেলা শাখা।

    শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

    মানবন্ধন বক্তব্য দেন, যুব অধিকার পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. ফয়সাল আহমেদ, গণঅধিকার পরিষদ ঝালকাঠি শাখার যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম মহারাজ, যুব অধিকার ঝালকাঠি শাখার সাধারণ সম্পাদক সজিব তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলিম, সহ-সভাপতি কামরুল ইসলাম বিশ্বাস, নলছিটি শাখার সভাপতি মোল্লা মাহবুবুর রহমান প্রমুখ।  

    বক্তারা বলেন, আমাদের ঘোষিত সাত দফা দাবি মধ্যে রয়েছে কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, প্রতি বছর অন্তত ২৫ লাখ কর্মসংস্থান তৈরি, চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু, আবেদন ফি, ঘুষ, প্রভাবশালীর রেফারেন্স, জামানত, বয়সসীমা মুক্ত চাকুরি ব্যবস্থা, সরকারি বেসরকারি সকল বৈষম্য দুর, ইউনিয়ন ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় উৎপাদন উপযোগী জনশক্তি তৈরি করতে হবে। এ সকল দাবি সমূহ বাস্তবায়ন করতে হবে আর তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ