ঢাকা মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী পড়াশোনায় বাধা, মানসিক চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ‍পালিত  বরগুনায় খাল থেকে ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার নগরীর কালুশা সড়কে আল-কারিম ক্বিরাআতুল কুরআন হাফিজি মাদ্রাসা পরিদর্শন করলেন শিরীন দ্বিতীয় দিন চলছে শেরই বাংলা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
  • সাকিবকে নিয়ে নাইট রাইডার্সের উন্মাদনা

    সাকিবকে নিয়ে নাইট রাইডার্সের উন্মাদনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইপিএলে সাকিব খেলছেন ২০১১ সাল থেকে। ৮ আসরে অংশ নিয়ে ৭৪৬ রান করেছেন। বল হাতে নিয়েছেন ৫৯ উইকেট। আইপিএলে সাকিবের সবচেয়ে সফল আসর ছিল ২০১৮ সাল। সেবার ২৩৯ রানের পাশাপাশি নিয়েছিলেন ১৪ উইকেট।


    সাকিব আল হাসানকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স যে উচ্ছ্বসিত সেটা তাদের প্রচারণা দেখেই বোঝা যায়। তাদের পোস্টারেও বাংলাদেশের তারকাকে বেশ ফোকাস করা হচ্ছে। তা ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে নিয়ে আলাদা ভিডিও বানিয়েছে শাহরুখ খানের দল।

    নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুকে সাকিবকে নিয়ে পোস্ট দেওয়া মানেই লাইক, শেয়ার, কমেন্টের ঝড়। নাইটদের ফ্যানপেজে সবচেয়ে বেশি লাইক-কমেন্ট বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে দেওয়া স্ট্যাটাসে। নাইটদের আশা, এবার মাঠেও দেখিয়ে দেবেন সাকিব। অবশ্য এক দিন আগেই মিডিয়াকে তিনি বলেছেন, এবার কলকাতার হয়ে এমন রেকর্ড গড়তে চান তা আগে কখনো হয়নি। একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার কথা জানিয়েছেন। এখন দেখার অপেক্ষা মাঠে কেমন পারফর্ম করেন তিনি।  

    আইপিএলে সাকিব খেলছেন ২০১১ সাল থেকে। ৮ আসরে অংশ নিয়ে ৭৪৬ রান করেছেন। বল হাতে নিয়েছেন ৫৯ উইকেট। আইপিএলে সাকিবের সবচেয়ে সফল আসর ছিল ২০১৮ সাল। সেবার ২৩৯ রানের পাশাপাশি নিয়েছিলেন ১৪ উইকেট। নিষেধাজ্ঞার কারণে গত আইপিএলে খেলতে পারেননি।
    ৯ এপ্রিল মাঠে গড়াবে আইপিএলের এবারের আসর। কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ১১ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে। রোহিত শর্মার দলের বিরুদ্ধে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

    তবে ভারতে যেভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে, শেষ পর্যন্ত আইপিএল স্থগিত হয়ে যায় কিনা তা নিয়েও রয়েছে সংশয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ